গল্প : লেখিকা যখন প্রেমিকা
লেখক: মোঃ রাকিবুল ইসলাম
আমি: হাই
লেখিকা: হ্যালো
আমি: কেমন আছেন?
লেখিকা: ভালো, বাট চিনলাম না কে আপনে?
ওহ আমার পরিচয়টাইতো দেয়া হলো না, আমি রাকিব ছোট একটা জব করি,
আমি: আমি রাকিব।
লেখিকা: ও.... তো আমাকে মেসেজ দিছেন আমায় চিনেন কি??
আমি: চিনি না বাট আপনার লেখা গল্পগুলো আমায় মুগ্ধ করেছে। বলতে পারেন আমি আপনার বড় একটা ফ্যান। যদি সমস্যা হয় তাহলে আর মেসেজ দিবো না।
লেখিকা : ওহ আচ্ছা, না সমস্যা নাই। বলতে পারেন আপনে।
এভাবে সপ্তাহ খানিক চলার পর একদিন......
আমি: কেমন আছেন?
লেখিকা: ভালো, আপনে?
আমি: জ্বী ভালো, কি করেন?
লেখিকা: একটা গল্প লেখতেছি, আপনে??
আমি: আপনার একটা গল্প পড়লাম। এখন বসে আছি আর আপনাকে মেসেজ দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ কথা বললাম। আস্তে আস্তে পরিচিত হলাম। নাম জানলাম তার নামটাও খুব সুন্দর, তিথী। তারপর বন্ধুত্ব হলো। তারপর আপনি থেকে তুমি তে গেলাম। এভাবে প্রায় আড়াই মাস পরে হঠাৎ একদিন......
তিথী: হায়, কেমন আছো?
আমি : ভালো, তুমি কেমন আছো?
তিথী: ভালো, কি করো?
আমি: এইতো শুয়ে শুয়ে ফেসবুকিং করি, তুমি?
তিথী: আমিও।
এভাবে কিছুক্ষণ চলার পর তিথী বলে উঠলো.......
তিথী: I Love You. Do You Love Me?
আমিতে পুরাই অবাক কি বলে মেয়েটা....
তিথী: কি হলো চুপ কেনো??
আমি: প্লীজ মজা করো কেন??
এভাবে আমরা অনেক সময় মজা করেছি কিন্তু আজ একটু সিরিয়াস হয়েই বললাম মজা করো কেনো।
এমন সময় তিথী বললো
তিথী: মজা করতেছি না, সিরিয়াসলি।
আমি: বললাম মজা বাদ দিয়ে অন্য কিছু বলো।
তিথী: সত্যি বলতেছি মজা না এটা।
তারপর আরো কিছু সময় কথা বললাম আর সে বার বার আমাকে বলেই যাচ্ছিলো। আমি একটা সময় বিরক্ত হয়ে ফেসবুক থেকে বের হয়ে গেলাম। তারপর শুধু ভাবতে থাকলাম সেকি সত্যিই বলতেছে নাকি মজা করতেছে, একসময় ভাবলাম হ্যাঁ বলে দেখি কি বলে... তারপরের দিন আবারো কথা হলো, তখনো সে সিরিয়াস ভাবে বললো....
তিথী: সত্যি রাকিব আমি ফান করতেছি না।
আমি: ওকে, আমি রাজি।
তিথী: really?
আমি: হুম........
তারপর দুজনে অনেক কথা বললাম দুজনেই পিক দিলাম নিলাম।এবার সব পরিচয় জানা হয়ে গেল। এভাবেই চলতে থাকলো আমাদের প্রেম.... হঠাৎ একদিন তিথী বললো...
চলবে......
১ম পর্ব
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্রথম প্রথম তো তাই একটু আধটু ভুল হলে মাফ করবেন।
Home »
» গল্প : লেখিকা যখন প্রেমিকা লেখক: মোঃ রাকিবুল ইসলাম







No comments:
Post a Comment