নতুন গল্প Notun Golpo
লেখকঃ হাবিব আহামেদ সাইফমেয়েরা আয়নার সামনে গিয়ে
যা করে ভাইরে ভাই,
প্রথমে আয়নার সামনে দাঁড়াবে।
মুখটা একবার উত্তর একবার
দক্ষিণে বাঁকাবে।মাথা চিরুনি করবে।
আশেপাশে টুল থাকলে টুল নিয়ে বসবে।
মাথার চুল একবার সামনে ছেড়ে দিবে।
কখনো পিছনে খোঁপা করবে।
লিপস্টিক ঠোঁটে দিবে।
ঠোঁট দুইটা মুখের ভিতরে
ঢুকিয়ে আবার বের করবে।
পাপপা করে ঠোঁট দুইটা আলপিনের মত করবে।
চোখে কাজল দিবে। টুল সরিয়ে দাঁড়াবে।
পিছনে গিয়ে ঘুরে দাঁড়াবে।
তারপর মাথাটা সর্বোচ্চ এঙ্গেলে
ঘুরিয়ে আয়নার দিকে তাকাবে।
স্বাভাবিক হবে। আবার আয়নার কাছে আসবে।
ছোট কোনো আয়না থাকলে তা
নিয়ে সর্বোচ্চ আলো যেখানে আছে সেখানে
গিয়ে গাল নিয়ে গবেষণা করবে।
ফেস পাউডার লাগাবে।
আবার বড় আয়নার কাছে আসবে।
প্রথমে ডানে ঘুরে পোজ দিবে।
তারপর বামে ঘুরে পোজ দিবে।
মুখটা কখনো আলপিনের মত সরু
করবে কখনো বাঁশ পাতার মত করে হাসবে।
জামাটা বার বার টান দিবে।
মাথার চুলগুলো আবার ছেড়ে দিবে।
পিছনে যাবে। আবার খোঁপা করবে।
নিজেকে একটা কিস দিবে।
চোখ মারবে। মনে মনে হাসবে।
কোনো মডেল বা নায়িকাদের মত
এক্সপ্রেশন দেয়ার চেষ্টা করবে।
অতঃপর এরকম আধাঘণ্টা
অঙ্গভঙ্গি করার পর বলবে "
দূর বাল, আমার তো সাজতে টাইম ই লাগে না"।
..
..






No comments:
Post a Comment