ঘুম থেকে উঠতে লেট হইছে। তাড়াতাড়ি করে বের হলাম। আর মনে মনে ভাবতে লাগলাম এক সাপ্তাহ ছুটি কাটিয়েছি। আজকে যাও অফিস যাইতেছি তাও লেট। বস কি বলবে আল্লাহ যানে।আবল তাবল ভাবতে ভাবতে কখন যে আসলাম বুজলামই না। যাক চলে যখন আসলাম তাহলে বসের সাথে দেখা করে আসি। বসের সামনে যেতেই
বসঃ এখন কয়টা বাজে?
আমিঃ জ্বি বস ১১ টা।
বসঃ আপনার অফিস কয়টায়?
আমিঃ ১০ টা।
বসঃ আমার লেট করা মোটেও পছন্দ না........
আমিঃ বস সামনে থেকে আর হবে না।
বসঃ আপনি নিজ থেকে রুমে আসায় কষ্ট করে আসতে বলতে হয় নি।
আমিঃ জ্বি বস বলেন.....
বসঃ আপনাকে আগামী ১৩ তারিখে চট্টগ্রাম কাজে যেতে হবে।
আমিঃ (লে হালুয়া! এমনিতে জানুয়ারি মাস সকালে ঘুম থেকে উঠতে পারি না আর এখন কাজের দৌড়াদৌড়ি।.....মনে মনে বললাম) কি আর করার চাকরি বাচাতে হ্যা বলে দিলাম! বসঃ ১৩ তারিখ লেট যাতে না হয়।
আমিঃ বস শীতকাল তো তাই একটু..........
বসঃ আজকে হয়েছে সামনে যাতে আর না হয়।
আমিঃ জ্বি।
যাক বাবা বাচলাম ঝাড়ি থেকে কিন্তু সালা টিক একটা কাজ ধরায় দিলো।
ও আপনাদেরতো পরিচয় দেওয়া হলো না আমি শিহাব। পড়াশোনা শেষ করে ছোটখাটো একটা চাকুরি করি। শীতকাল ঘুম থেকে উঠতে পারি না। বউ ও নাই যে ডেকে দিবে। হতভাগা কপাল।
,
,
,
দেখতে দেখতে ১৩ তারিখ হাজির। সকালে উঠে বাস এ উঠলাম ঢাকা টু চিটাগং। জানালার পাশে বসলাম সাথে কানে হেডফোন গুঁজে দিলাম।
একটু পর দেখলাম রুপবতী এক কন্যা উঠলো বাসে। একবার তাকিয়ে চোখ অন্য দিকে নিলাম। আর মনে মনে ভাবলাম না তাকানোই বেটার।
একটুপর...............
অতিথিঃ এই যে শুনুন, এইটা আমার সিট উঠুন,,,,,,,,,,,,
আমিঃ ( অতিথির গলা ভারি মিস্টি তবে কথাটার মাঝেএকটু হুংকার আছে। মেজাজি স্বভাবের একটু বুঝা যায়। একটু ভদ্র গলায় বললে কি হতো কে জানে। সুন্দরী মেয়েগুলা আসলে বদ মেজাজি হয়।) মনে মনে বলালাম। কিছু না বলে টিকেট দেখলাম। নাহ পাশের সিটটা আমার।
অতিথিঃ উঠছেন না কেন? ( একটু রাগি লুক নিয়ে।)
আমিঃ জ্বি। আপনি বসেন!
সিটটা ছেড়ে পাশেরটায় মানে আমারটায় বসলাম। বাস চলতেছে তার আপন গতিতে। দু একবার অতিথির দিকে তাকালাম বুজতে পারলাম কিছুটা অতিথি রাগি হলেও প্রকৃতি প্রেমি।
বাহিরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখছে।
একটুপর অতিথি নিজ থেকে,,,
অতিথিঃ আজকের দিনটা খুব সুন্দর তাই না?
আমিঃ কাঁপা কাঁপা গলায়,,,,, জ্বি অনেক সু্ন্দর।
ভাবনার জগতে চলে গেলাম যে মেয়ে একটু আগে রাগি লুক নিয়া কথা বলতেছিলো সে এখন এতো মিস্টি গলায়। বুজলাম না কিছু,,,,,,,, বুজলাম মেয়েটা খুব মিশুক। একটা কালো সুয়েটার পরছে ভারি মানিয়েছে,,,,,,
অতিথিঃএখন অনেক শীত তাই না.?
আমিঃ অতিথির ডাকে ঘোর কাটলো,,,,,,,,,, জ্বি অনেক শীত। কুয়াশাটাও কম না! আপনার শীতকাল ভালো লাগে?
অতিথিঃ হ্যা। শীতকালে পড়ে পড়ে ঘুমানো যায়,,,,,,, বলেই ফিক করে হেসে ফেললো একটু।
আমি যেনে হাসির মাঝে হারিয়ে গেলাম। তার হাসিটা ছিল অপূর্ব। দেখলাম গালে একটা টোল পড়ে। তা যেনো আমাকে তাকে নিয়ে ভাবনার জগতে নিয়ে গেল,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,
#গল্পঃপথযাত্রী
পর্বঃ-১
লেখাঃ শিহাব
বিদ্রঃভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে মতামত জানাবেন।তাহলে পরের পর্ব গুলো দিতে উৎসাহ পাবো।






No comments:
Post a Comment