⭐পাগল প্রেমিক⭐
চাকরি হয়েছে?
- জ্বী।
- বেতন কত জানতে পারি?
- পারেন কিন্তু বলবো না। ছেলেদের বেতন জানতে নেই।
- তবে আমার বয়স জানতে চেয়েছিলেন কেনো সেই দিন? জানেন না, মেয়েদের বয়সও জানতে নেই।
- জানলে কি হয়?
- বয়স বেড়ে যায়।
- বেতন আপনার বয়সের অর্ধেক এটা বলার জন্য জানতে চেয়েছিলাম।
- ভাববেন না। এতেই চলে যাবে আমাদের।
- হুম।
- হুম হুম করবেন নাআমার সাথে।
- আচ্ছা করবো না।
- বেতন পেলে আমার কিছু চাওয়ার আছে। দিবেন?
- না চাইলেও দিবো।
- চাইলে দিবেন। না চাইলে কিছু দিতে হবে না। কিছু লাগলে আমি চেয়ে নিবো। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবোআমার এটা লাগবে, সেটা লাগবে।
- আপনাকে কিছু দিলে আপনার মুখের হাসিটা দেখতে ভালো লাগে।
- খুশিতে যদি চোখে পানি চলে আসে। তখন কেমন লাগে?
- এর উত্তর ভেবে আসি নাই।
- আপনি কি কথা আগে থেকে কি কি বলবেন ঠিক করে আসেন?
- হুম। ভালোবাসার ১০১ টিউপায় একটা বই থেকে কিছু শিখেছি গতকাল।
- দাম কত?
- বন্ধু থেকে ধার নিয়েছি।
- ভালোবাসার কথা বলতেছেন, তাও ধার করা কথা!!
- বেতন পেলেই বই এর দাম দিয়ে দিবো। তাহলে আর ধার করা কথা হবে না।
- মজার মজার কথা শিখেছেন দেখছি। কৌতুকের বই ও কিনেছেন নাকি?
- না। বলেছি না আপনার হাসিটা দেখতে ভালো লাগে।
আপনি হাসলে আমার বেতন বেড়ে যায়। ছেলেদের বেতন বাড়লে মেয়েদের বয়স কমে যায়। ভালোবাসার মাঝে এটা অন্য মজা। কিছু ব্যাপার উল্টো ভাবে হয়। আমি আপনার মুখের হাসি দেখতে চাই।
এই হাসি দেখার জন্য যদি ভালোবাসার ১০০০০১ টি টিপসের বই কিনতে কিনতে বেতন শেষ হয়ে যায় তবে তাতেও রাজি আমি।
-লাবিব আহম্মেদ বাধন






No comments:
Post a Comment