"যা কিছু ব্যক্তিগত"
---------------------------- Taiyeba Mehejabin
আমার অনেক ব্যক্তিগত দুঃখ আছে,
আছে অনেক ব্যক্তিগত সুখ,
আছে অনেক ব্যক্তিগত ইচ্ছে,ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা।
শুধু নেই একটা ব্যক্তিগত মানুষ।
যার সঙ্গে যা কিছু আমার ব্যক্তিগত সব ভাগ করে নিবো।
ব্যক্তিগত কথা যা আছে সব বলে দিবো তাকে,
দুঃখের দিনে একান্তই কাছে চাইবো তাকে।
এ শহর আমাকে সব দেয়,
লাল নীল বাতি,সোডিয়াম লাইট,চাঁদের আলো,বাদল দিনের প্রথম কদম কিংবা শরতের একরাশ কাশফুল,
দেয়না কোনো ব্যক্তিগত মানুষ।
যার জন্য আমার যা কিছু ব্যক্তিগত
সব সাজিয়ে বসে আছি।






No comments:
Post a Comment