ভাবনার জানালা জুড়ে
ইতস্তত ছড়িয়ে প্রচন্ড আগোছালো
নির্বাক কিছু শব্দাবলী,
ঠিক দমকা হাওয়ায় ষোড়শীর
অবিন্যস্ত চুলের মতোই।
অনবদ্য মোক্ষম শব্দ গুলো
উঁকি দেয় মনের দরজায়।
কলমের শীষে ঝুলে আছে
আনকোরা মুগ্ধতায় মৌন এক বাক্য।
অস্থির সময়ের সাথে দ্রুত পাল্টাতে
থাকে কবিতার পটভূমি।
আদতে আমি একটা কবিতা লিখতে চেয়েছিলাম।
লেখকঃ মিরা
https://www.facebook.com/jesmin.mira.90






No comments:
Post a Comment