মাঝে মাঝে অনূভুতিরা হারিয়ে যায়,
কোথায় হারায়?
কেউ বলতে পারবে, কোথায় হারায়!
আর হারিয়ে গেলেইবা কি!
আজ অনূভুতিগুলো শুধু আবেগের অগ্নুৎপাত
যেখানে প্রতিটি ক্ষন প্রতিটি মুহূর্ত
একেক আলোক বর্ষ
মাঝে মাঝে ভাবতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়
নিজেকে নিয়ে ভাবনাগুলো, একেকটা ঝরা পাতার মত
ঝরা পাতার শব্দ, এ যেন শুনশান নীরবতা
বুকের ভিতর বয়ে যায় নদীর স্রোতধারা
সাত সাগর পাড়ি দিলেও
এ নদী থামবার নয়।
স্তব্ধ এক অনূভুতি
চারিদিক টা কেমন যেন, ঘোলাটে নাকি ধোয়াটে?
গভীরতা এমনি এক জিনিস
যা শুধু উপলব্ধি না, অনুভব করা লাগে।
ব্যস্ত নগরীতে শুন্যতার ভীরে
চলছে শুধুই মরীচিকার পানে ছুটে চলা।
আবেগ গুলোকে উপড়ে ফেলে দিয়ে
বাস্তবতাকে সংগী করে এ কেমন ছুটে চলা
তাহলে কি শুন্যতার মাঝে
আবেগের হারিয়ে যাওয়া
এ কেমন কাল চলেছে,
অদ্ভুত, বড় অদ্ভুত
আসলেই অদ্ভুত আমরা!
লেখকঃ সাব্বির






No comments:
Post a Comment