লং ডিসটেন্স রিলেশনশিপে একটা বেপার আছে এই ধরেন, আপনি চাইলেই প্রিয় মানুষটির সাথে যখন তখন দেখা করতে পারবেন না, হাত ধরে প্রতিদিন রাস্তা পার করে দেয়ার সুযোগ নেই,লেম্পপোস্টের আলোতে হাত ধরে হাটতে হলেও আপনাকে অপেক্ষা করতে হবে। বৃষ্টি এলেই আপনি প্রিয় মানুষটির সাথে ভিজতে পারবেন না। কেমন বিরক্তিকর না? কিন্তু আপনি তাকে মিস করবেন প্রতিনিয়ত। রাস্তার ধারে কোন কাপল দেখলেই আপনার তার কথা মনে পরে যাবে কেন যাবে বলেন তো? কারন আপনি একদিন হলেও এভাবে প্রিয় মানুষ টির সাথে ঘুরেছেন অথবা ঘুরতে চাওয়ার আকুতি প্রকাশ পাবে । এটাতে আপনার ভালোবাসা কি কমেছে নাকি সারাদিন পাশে থাকলেই গভীর প্রেম ভালোবাসা হয়? লং ডিসটেন্স মানেই ভালোবাসা কমে যাওয়া না। বরং অনুভূতি বেড়ে যাওয়া তাকে বেশি বেশি মিস করা। ধরেন আপনি আপনার অনুভূতি গুলোকে জমিয়ে রাখলেন প্রতিদিন। কিংবা সকল ইচ্ছে গুলোকে চিরকুটে আবদ্ধ করলেন। অপেক্ষা শেষে তার সাক্ষাৎ পাওয়া মাত্রই সব উসুল করে নিলেন। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করাতেও একটা অন্যরকম অনুভূতি আছে । চাইলেই যাকে ধরা যায় না তার প্রতি হাজারো অভিমান জমা পরতে থাকে। যা সবসময় পাশাপাশি থাকা কাপল দের মাঝে খুব একটা হয় না হলেও পাগলামো বেপার টা থাকে না। লং ডিসটেন্স মানেই যে আড়ালে গেলে কেয়ারিং কমে কিংবা ভালোবাসা কমে যাচ্ছে সব ক্ষেত্রে এমনটা প্রযোজ্য নয়। ধরেন আপনি একা অথবা ফ্রেন্ড সহ রেস্টুরেন্ট এ খেতে গেলেন তখন কোন কাপল দেখেই যখন বুকের ভিতর কেউ একজন না থাকার অভাববোধ টা কাজ করে জানবেন যে আপনি তাকে সত্যি ভালোবাসেন। সে যত দূরেই থাকুক না কেন। দিন শেষে একটা ফোন কল আসার অপেক্ষায় থাকার মাঝেও যে অনুভূতি থাকে সেটা সারাক্ষণ পাশাপাশি থাকা কাপল রা অনুভব করতে পারে না। দূরত্ব হয় তো মাঝেমধ্যে ভালোবাসি কি না সেই কনফিউশন টা দূর করে দেয়। লং ডিসটেন্স রিলেশনশিপ এ দেখবেন প্রতিদিন অজস্র ইচ্ছে,স্বপ্ন, চাওয়া জমা হয়। যেমন, সে আসলে কি পড়বেন, কোথায় যাবেন, তাকে অভিমানের কথা কিভাবে বলবেন, জমে থাকা হাজারো কথামালা কীভাবে ব্যক্ত করবেন এসব ভেবেই কেটে যায় অপেক্ষার একেক টা দিন। সামনাসামনি কিংবা পাশাপাশি দারানো টা হয় খুব কম সময়ের জন্য । আর এই কম সময় টুকুই যেন প্রশান্তির সময়। যা বার বার কল্পনার মধ্যে ঘোরাঘুরি করে যে স্বাদ টুকু সারাক্ষণ পাশাপাশি থাকা কাপল রা গ্রহণ করতে পারে না। হাজারো প্লান শেষে দেখা করার দিনটায় বিশেষ কিছু না থাকলেও সেটা লং ডিসটেন্স রিলেশনশিপ এ থাকা কাপলদের ভিশন স্পেশাল দিন। যাকে বলে অপেক্ষার পরিসমাপ্তি।।
#লং ডিসটেন্স রিলেশনশিপ 🙃
সুলতানা সুমি






No comments:
Post a Comment