Facebook
লেখক : MD Sakibul Islam
.
সোস্যাল মিডিয়া, এই সমাজ টা খুবই অদ্ভুত। এই সমাজেরই একটি অংশ হলো ফেসবুক। এই ফেবুতে অনেক ধরনের মানুষের সাথে অনেক ভাবে পরিচয় হয়। বিভিন্ন মানুষের সাথে তৈরি হয় বিভিন্ন ধরনের সম্পর্ক। আবার সেই সম্পর্ক গভির হতেও সময় লাগে না, আবার নষ্ট হতেও সময় লাগে না।
আমি সাকিব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি। মা, আব্বু, আপু আর আমি এই আমাদের সংসার। সবার মতো আমিও ফেসবুক ব্যবহার করি। কিন্তু কখনো কারো সাথে প্রেম করা হয় নি। তাকে আমি প্রথম দেখেছিলাম ফেসবুকেই। এক বড় ভাই এর আইডি তে। সেই বড় ভাই এর ফুফুর মেয়ে ছিলো। তার নাম ছিলো মিম। খুবই মায়াবী চেহারা এবং অনেক সুন্দর ও দেখতে। তো সেই বড় ভাই এর আইডি তে দেখলাম ফ্যামিলি মেম্বার এড করা আছে। অনেক ভেবে চিন্তে রিকুয়েষ্ট দিলাম। কয়েক দিন পর রিকুয়েষ্ট এক্সেপ্ট করলো। আমার ভালোই লাগলো। কিছু দিন হয়ে গেছে কেও কাউকে নক দেই নি। আমি প্রথম মেসেজ দিলাম।
আমি- হাই!
মিম- হেলো ভাইয়া!
আমি- (আমার মেজাজ টা খুব খারাপ হলো কারণ যাকে মনে মনে পছন্দ করি সে ভাইয়া ডাকে) তাও মেসেজ দিলাম - কেমন আছেন?
মিম- ভালো, আপনি?
................
এই ভাবে পরিচয় পর্ব শেষ করি।
এবং জানতে পারি সে নবম শ্রেণিতে পড়ে। এভাবেই আমাদের প্রতিদিন কথা হতো। আমরা আপনি থেকে তুমি করে বলতে শুরু করলাম। কিন্তু সে আমাকে এখনো ভাইয়া ডাকে। প্রায় এক মাস আমরা কথা বলছি তাও সে আমাকে ভাইয়া ডাকে। আমি অনেক বার বারন করেছি তাও ভাইয়া ডাকতো। তো এভাবেই একদিন কথা বলার সময় আমি বললাম........
চলবে.........
বি: দ্র: জীবনে প্রথম গল্প লেখার চেষ্টা করলাম, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগিলেও বলবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ






No comments:
Post a Comment