Joy Bhaiya Youtube Channel

Bhalobasar golpo বেষ্টফ্রেন্ড যখন প্রেমিকা💏 Fast Part

বেষ্টফ্রেন্ড যখন প্রেমিকা💏

লেখাঃকাব্য লেখক নীল (পিচ্চি পোলা)

Fast Part

আমি তোকে
ভালবাসি। (নীল)
— কিইইইই?? (মিম)
— আমি তোকে ভালবাসি।
— আবার বল??
— আমি তোকে ভালবাসি আই লাউ ইউ।
— এদিকে আয়।
— কি??
— এদিকে আয় (ধমক স্বরে)
— হুমম
নীলের দুগালে দুটা চড় বসালো মারিন।

দুহাত দুগালে ধরে বোকার মত দাড়িয়ে রইলো নীল।
মিম হাত ঠিক করছে আর তাকে আঁড় চোখে দেখছে।
— কিছু বলবি?? (মিম)
— হুমম। বলব। (নীল)
— বল,,
— আমি তোকে ভালবাসি।
— এদিকে আয় তো বাবু
— হুমম।
— কি হল,, হাত সরালি কেন??
— যাতে তুই মারতে পারিস।
— কিইইইই???
— মার।
— মারব।
— হুমম মার।
— এই নে বলে আরো ২ টা লাগিয়ে দিলে তার গালে। এতে নীলের মুখে কোন বিরক্তির চাপ নেই। বরং হেসে
হেসে গাল দুটো হাতায় আর বুকে হাত দেয়।

নীল আর মিম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। দুজনই বেশ মেধাবী ছাত্র।
সেজন্য শিক্ষকদের মুখে তাদের নাম প্রতিনিয়ত আসে। মিম একটু চঞ্চল টাইপের মেয়ে। সারাদিন হৈ-হুল্লোড়,, মাস্তি-ঝগড়া, ক্যাম্পাসে আড্ডা- গান-ফুর্তি তার রুটিন হয়ে গেছে। আর তার সাথে যোগ দিয়েছে নীল। নীল হল তাদের ব্যাচের সবচেয়ে দুষ্ট বয়।

সবাই তাকে চকলেট বয় বলে ডাকে শুধু মিন বাদে। সে তাকে পাগল বলে ডাকে। তাদের যখন প্রথম দেখা হয়েছিল সেদিনই
মিমের হাতে দুটো চড় খেয়েছে। আর খাবেই বা না কেন,,,,

প্রথম দিনই মিমকে সবার সামনে প্রপোজ করে ফেলে। অথচ সে জানেই না যে ওর নাম কি,, কোথায় থাকে,কিসে পড়ে। ব্যাস,দেখল আর প্রপোজ করল। পরে মিমকে ফলো করতে করতে বুঝল যে সে তার সাথে একি ডিপার্টমেন্টে পড়ে। নীল ওকে বন্ধুত্বের আহবান দিল কিন্তু মিম গ্রহন করেনি। ২-৩ দিন পর কি জানি ভেবে রিকুয়েস্টটা এক্সেপ্ট করল মিম। তারপর
থেকে শুরু হয় তাদের মারা-মারি,, কথা কাটা-কাটি আড্ডা-মাস্তি সবকিছু। এতে তাদের বন্ধুরাও উৎসাহ দিত।
এমন একদিনও নেই যে নীল মিমের হাতে চড় খায়নি। সবদিন তাকে “আমি তোকে ভালবাসি আই লাভ ইউ” বলত আর
মিম চড় মারত। এটা তাদের রুটিনমাফিক হয়ে গেছে।


কয়েকদিন ধরে নীল কলেজ আসছে না। কারো সাথে যোগাযোগ করছে না,,ফোন দিলে ফোন অফ দেখায়। কিন্তু কেন?? মিমের একটু একটু চিন্তা শুরু হল।

নীলের কিছু হয়নি তো?? আবার পরক্ষনেই বলে উঠে আমি ওকে নিয়ে চিন্তা করব কেন?? ও আমার কি হয়?? এভাবে
বার বার নীলের কথা চিন্তা না করার প্রতিজ্ঞা করার পরও ওর চিন্তা চলে আসে।
তার মানে আমি কি ওই পাগলটাকে ভালবাসি??

ভাবতে ভাবতে বাসায় ফিরে মিম। ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোতে গেল। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বার বার পাগলটার মুখ সামনে ভাসছে। ওর কথাগুলো কানে বাজছে। ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহুর্তের কথা তাকে পাগল করে দিচ্ছে। এই
প্রথম সে নীলকে খুব মিস করছে। দেরি না করে মিম রওনা দিল নীলের বাসায়। কিন্তু নীলকে পায়নি।
দুশ্চিন্তায় পড়ে গেল মিম। কি করবে ভেবে পাচ্ছে না। নীলের মায়ের ডাকে বাস্তবে ফিরল।
— কাকে চাও?? (মা)
— আসসালামু আলাইকুম আন্টি,, নীল কোথায়??
— ওয়ালাইকুমুস সালাম।
ও তো বাসায় নেই।
— কোথায় গেছে??
— তা তো জানি না।
— ওহহ আচ্ছা ওকে।
আমি যাই তাহলে।
— হুমম।
হতাশ হয়ে রাস্তায় হাঁটছে মিম,
নীলকে খুব বেশি মনে পড়ছে। তার কথা ভাবতে ভাবতে দিহানা পার্কে গেল। মিমের যখন মন খারাপ থাকে তখন সে এই পার্কে আসে।

মন খারাপ করে নীলের কথা ভাবছে তখন পার্কের গেইটে নীলকে দেখতে পেল। কিন্তু একা না। সাথে একটি
মেয়ে। মিম দৌড় দিয়ে তার সামনে গেল কিন্তু নীল তার সাথে কোন কথা বলেনি। পাশ কাটিয়ে চলে গেল। নীলের
এমন কান্ড দেখে মিম হতবাক হয়ে দাড়িয়ে রইল। পা সামনের দিকে বা পিছনের দিকে যাচ্ছে না। সারা শরীর টান্ডা হয়ে গেল। গায়ের লোম দাড়িয়ে গেল। চোখ থেকে ১ ফোটা ২ ফোটা করে জল পড়ল। হাঁটার শক্তি নেই তবুও নীলের কাছে যাওয়ার চেষ্টা করছে।
অত:পর,,,,,
— কি হল,, তুই এখানে কি করিস,,, (নীল)
— ….. (মিম শুধু কাদঁছে, কিছুই বলতে পারছে না)
— কি হল,, কাদঁছিস কেন?? তোর জন্য একটা সুখবর আছে।বলি???
— কি সুখবর?? (কাঁদো কাঁদো কন্ঠে তার সাথে রাগ মিশিয়ে)
— এই দেখ আমার গার্লফ্রেন্ড। নাম রাখি। আমি ওকে ভালবাসি।
— কিইইইইই??
(কান্নার গতি ২জি থেকে ৪জি তে রুপান্তরিত হল)
— এই এই,,, কাঁদিস কেন?? তোর তো খুশি হবার কথা।
— (কেঁদেই চলেছে,,, মনে হচ্ছে ঝর্নার সব পানি আজ এখানেই শেষ করবে)
— আজ থেকে আর তোকে কোনদিন ডিস্টার্ব করব না।
কখনও সবার সামনে প্রপোজ করব না।
তোকে জ্বালাবো না।
শান্তিতে ক্লাস করতে পারবি। ভালো করে বার্গার-পিজ্জা খেতে পারবি। আমি কেড়ে নেব না।
— (কি করে বলবে মিম,,, নীলের এই পাগলামো গুলো তো তার দরকার)
— কি হল,, খুশি তো??
— আমাকে মাফ করে দে প্লিজ?? (কেঁদে কেঁদে)
— তুই আমার কাছে
মাফ চাইছিস কেন??
মাফ তো চাইব আমি।
আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। প্লিজ দোস্ত,, মাফ করে দে।
— আমি তোকে
ভালবাসি আই লাভ ইউ। (এক নিশ্বাসে বলে গেল)
— কিইইইইই???
...
...চলবে...
আপনাদের ভালো লাগার উপর নির্ভর করছে গল্পের পরের পার্ট।
Share:

1 comment:

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label