পাগলী প্রেমিকা
লেখক : রাজু ইসলাম সাগর(রাজকুমার মেঘ)
পর্ব : --১
রাজু তার বাবা মায়ের বড় ছেলে। তার একটি ছোট বোন আছে। রাজু এইচএসসি পরীক্ষা দেওয়ার পর তার বাবা মারা যায়। এরপর রাজু আর লেখাপড়া করতে পারে নি সংসারের দায়িত্ব নিতে হয়। যদিয় এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে। রাজুর ছোট বোন এবার দশম শ্রেণীতে পড়ে।
রাজু ২ বছর ধরে কাজ করে সংসার চালচ্ছে। রাজু নিজের ওয়ার্কশপ আছে। নিজের স্বাধীনতায় কাজ করে সে।অবসর সময়ে
রাজু ফোসবুকে গল্প লিখে। অনেকেই তার গল্প পড়ে।
সকাল বেলা রাজু ঘুমথেকে উঠে তার বোন হাবিবার ডাকে। ফ্রেশ হয়ে রাজু খেতে যায় খাবার টেবিলে।
তখন রাজুর মা বলে।
মা : বাবা কিছু বাজার লাগবে।
রাজু : বাজারের লিস্ট লিখে দাও রিমন(রাজুর ওয়ার্কশপের কর্মচারী) কে দিয়ে পাঠিয়ে দিবো।
মা : আচ্ছা।
খাবার খেয়ে রাজু বের হতে যাবে আবার ঘরে আসে।
রাজু : হাবিবা এদিকে আসতো।
হাবিবা : (ঘর থেকে বের হয়ে) হুম বল।(হাবিবা রাজুর আদরের ছোট বোন তাই হাবিবা ছোটবেলা থেকে আবিরকে তুই করেই ডাকে)
রাজু : এইনে স্কুলে খরচ করিস (৫০ টাকা দিয়ে)
হাবিবা : আচ্ছা।
রাজু: আর কিছু লাগবে?
হাবিবা : আসার সময় আইসক্রিম নিয়ে আসিস।
রাজু : আচ্ছা আনবো।
হাবিবা : সাবধানে যাস।
রাজু : মা আমি যাই।
মা : (ঘর থেকে)সাবধানে যা বাবা।
তারপর রাজু তার দোকানে যায়।
বাজার গুলো পাঠিয়ে দিয়ে কাজ শুরু করে। এমন সময় রাজুর মোবাইলে কল আসে। প্রথম বার কল ধরতে পারেনি। দ্বিতীয় বার কল আসার পর রাজু পকেট থেকে মোবাইল খুলে দেখে বিদেশি নাম্বার থেকে কল আসছে। রাজু ভেবেছে তার বন্ধু কল করেছে।কল রিসিভ করে বলল।
রাজু : হ্যালো।
ওপাশ থেকে মেয়েলি কন্ঠে বলল।
মেয়ে : হ্যালো রাজু বলছেন।
রাজু : জী রাজু বলছি। আপনি কে?
মেয়ে : আমার পরিচয় জানাটা জরুরি না। আমি আপনার সাথে কথা বলবো।
রাজু : কেন আমি আপনার সাথে কথা কেন বলবো।
মেয়ে : আপনাকে বলতেই হবে।
রাজু : দুর এখন কাজ করছি কল রাখেন।
মেয়ে : আচ্ছা কাজ শেষ হলে কল দিয়েন।
রাজু: (কল কেটে দেয়)
রাজু ভাবছে মেয়েকি পাগল নাকি। তারপর কাজে মন দেয় রাজু। দুপুরে রাজু বাসায় গিয়ে খেয়ে আসে। কাজ করে রাত হয়ে যায়।
দোকান বন্ধকরে হাবিবার জন্য আইসক্রিম নিয়ে বাসায় যায়।
বাসায় গিয়ে হাবিবাকে আইসক্রিম দিয়ে,খেয়ে বিশ্রাম নিচ্ছে এমন সময় মোবাইল বেজে উঠে।
রাজু মোবাইল হাতে নিয়ে দেখে সকালে মেয়ের নাম্বারে কল আসছে।
রাজু ভাবছে বিদেশি নাম্বারে কল দিয়ে বাংলায় কথা বলে। কে হতে পারে এই মেয়ে। এটা ভাবতে ভাবতে কল কেটে যায়। আবার কল আসে। রাজু কল ধরার সাথে সাথে।
মেয়ে : আপনি আমাকে মিডস কল দিয়েছেন না কেন।
রাজু : আমার কোনো ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার।
মেয়ে : আপনাকে বলতেই হবে।
রাজু: না বললে আপনি কি করবেন?
মেয়ে : আপনার ফেসবুক একাউন্ট হ্যাক করেছি। বাজে পিক ছারবো যদি কথা না বলেন।
রাজু: বিশ্বাস করি না।
মেয়ে : তহলে দেখুন একটি পোষ্ট অনলি মি দেওয়া আছে পাবলিক করে দিবো।
তারপর রাজু কল কেটে ফেসবুকে গিয়ে দেখে সত্যিই পোষ্ট করানো।
রাজুর তো মাথা ঘুরছে কে হতে পারে এই মেয়ে।
মেয়ে আবার কল করে বলে......................(চলবে)
ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন।






No comments:
Post a Comment