Joy Bhaiya Youtube Channel

Silent Killer Part:1 Golpo

Silent Killer
Part:1
Writer:WiZzes Story(E M O N)
..............................................
বাস টি নিজ গন্তব্য স্থানে থেমে গেলে।নতুন শহরে,নতুন জীবন গড়ার লক্ষ্যে পা রাখলো নিরব।চেনা-পরিচিতি থেকে অনেকদূরে আছে এখন নিরব।অবশ্য আপন আত্মীয়পরিজন বলতে নিরবের তেমন কেউ নেই।এখানে এক বন্ধুর বাসায় উঠেছে।পড়াশুনা ছাড়া, বাহিরের জগতের সাথে খুব কম পরিচিত নিরব।আর এই পড়ালেখার জন্যই সেই সুদূর গ্রাম ছাড়তে হয়েছে আমাকে।ওহহহহ,আপনাদের তো বলা ই হয় নি।এই অদ্ভুত মানুষটি ই আমি।কিন্তু এটা কে শুধু নতুন শহর মনে হচ্ছে না,মনে হচ্ছে এক নতুন জগত।কিন্তু এই নতুন জগতের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে তেমন কোনো সমস্যা হয় নি।কলেজের প্রথমদিন আজ।তাই বন্ধু নিলয়ের সাথে কলেজে যাচ্ছি নতুন জীবনের স্বাদ গ্রহন করতে।কলেজের গেটে পা রাখতেই নিলয় বললো:
--মামা,বামপাশে একদম না তাকিয়ে, সোজা মাথা নিচু করে হেটে যা।(নিরব)
--কেনো?(আমি)
--যে টা বলছি,কর সেটা।
--হুম।
<ঠিক তখনিই একটু দূর থেকে একটা মেয়ে ডাক দিলো>
--ওই পোলা,,,,,এদিকে আয়।(অচেনা মেয়েটি)
--মামা,মেয়েটা ডাকছে।যাবো?(আমি)
--তুই না গেলেও তোকে ধরে নিয়ে যাবে।(নিলয়)
--মানে?(আমি)
--মানে বুঝতে হবে না। যা(নিলয়)
--তুইও চল না,আমার সাথে।(আমি)
--না।(নিলয়)
--প্লিজ।(আমি)
--ওকে।(নিলয়)
--কি রে নতুন নাকি?(অচেনা মেয়েটি)
--হুম।ও নতুন আপু,গ্রাম থেকে এসেছে, খুব ভালো ছেলে।(নিলয়)
(ঠাসসসসস,আমি ভাবছিলাম আমার উপর পরবে জিনিস টা।তাই গাল হাত দিয়ে চেপে রাখলাম।কিন্তু না,চড়টা পরলো নিলয়ের গালে।)
--প্রশ্ন টা কি তোকে করছিলাম রে?(অচেনা মেয়েটি)
--না।(নিলয়)
--তাহলে হুম,,,,,আর তুই গালে হাত দিয়ে আছিস ক্যান?(রাগি স্বরে)
--না,এমনি।(আমি)
--নাম কি রে তোর?(গুন্ডি মেয়েটা)
--নিরব।(আমি)
--দেখতে তো হেব্বি,কিন্তু চশমা টা মানাচ্ছে না।আগামীকাল থেকে এটা আর পরবি না।
--কিন্তু, ওটা ছাড়া তো আমি চোখে ভালো দেখতে পাই না।তাহলে তো কলেজেও আসা হবে না আর।
--মুখে মুখে তর্ক করছিস?আচ্ছা ঠিক আছে পরে আসিস।এখন একটা কাজ কর,একটা গান শুনাতো?
--গান পারিনা আমি।
--কি?
--হুম।
--কি পারিস তাহলে?
--খুব ভালো বই পড়তে।
--ধ্যাত,একদম ক্ষ্যাত।
--হুম।আসলেই আমি অনেক ক্ষ্যাত।
--আবার মুখে মুখে কথা বলছিস?
--আচ্ছা আপু আজ যাই।ক্লাস শুরু হবে এখন।আজ প্রথম দিন ই যদি লেট করি তাহলে স্যার বকা দিবেন।
--স্যার কিছু বলবে না।কিছু বললে বলবি, নেহা আপুর জন্য লেট হয়েছে।
--তারপরো ক্লাস টা মিস হলে তো আমার পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাবে।(আমি)
--হুম,আপু ওকে যেতে দিন।(নিলয়)
--কি রে তোর বিষ আবার উঠছে।তোকে বলছি না কথার মাঝে ডিস্টার্ব করবি না।এবার আর উপরে মারবো না।নেক্সট টাইম ডিস্টার্ব করলে ডাইরেক্ট নিচে মারবো,মাকেও দেখাতে পারবি না।
--(নিলয় চুপ হয়ে গেলো)
--আচ্চা যেতে পারিস,কিন্তু এখান থেকে কান ধরে হেটে যেতে হবে তোকে।
--সেটা কি করে হয়?
--তা না হলে তো যেতে পারবি না।
--ওকে,ঠিক আছে।
--কি?তুই কান ধরে যাবি।
--হুম।
--ওকে।যা তাহলে।
<তারপর আর কি কান ধরে ই আসতে হলো ক্লাসরুমে।>
--মে আই কাম ইন স্যার?(আমি)
--হুমম,নো।আজ প্রথম দিন যে ছেলে লেট করে ক্লাসরুমে আসে,সে ছেলের ক্লাস করার কোনো অধিকার থাকতে পারে না।
--কিন্তু স্যার,আমি ইচ্ছে করে লেট করিনি।নেহা আপু...........
--চুপ,একদম চুপ।তোর মতো ছেলে কে নেহা?(স্যার)
--জ্বী না স্যার,এ ছেলে কে তো আমি চিনি না।(পিছন থেকে নেহা আপু বললো।)
--কি বলেন আপু?আপনি না আমাকে বাধা দিলেন?যার জন্য আমার লেট হলো।
--ওই কোন সময় আমি তোকে বাধা দিছি?হুমম...(রাগি লুকে বললো নেহা আপু)
--সরি,তাহলে মনে হয় আমার ই কোনো ভুল হচ্ছে।(আর ঝামেলা করলাম না,)
--হুম,এবার কান ধরে এখানেই দাঁড়িয়ে থাকো।(স্যার)
--জ্বী,স্যার।(আমি)
<তারপর টানা ১০মিনিট ওভাবেই দাঁড়িয়ে থাকতে হলো।আর এদিকে আমার এ অবস্থা দেখে অন্যরা সবাই হাসছে।প্রথম দিন টা এভাবেই কাটলো>
                                      <Next Day>                               
<পরেরদিন লুকিয়ে লুকিয়ে ক্লাসরুমের দিকে পা বাড়াচ্ছি। কিন্তু সেই জালে নিজেকে ফাঁসতে হলো।>
--ওই এদিকে আয়।(নেহা আপু)
--না,আমার ক্লাস আছে এখন।(আমি)
--তুই আসবি?নাকি ওদের(আরো কিছু গুন্ডি মেয়ে)পাঠিয়ে দিবো,,,হুম।
--না,আসছি।(আমি)
--মামা,আমি যাবো না।তুই যা।(নিলয়)
--কেনো মামা?প্লিজ।
--না,মামা সরি।(বলেই নিলয় দৌড়ে পালালো)
--কিরে ওদিকে কি দেখছিস?(নেহা আপু)
--না,কাছের বন্ধু টাও আজ একা করে দৌড়ে পালালো।(আমি)
--হুম।মনটা ভালো না।আজ একটা গান শুনা।
--সরি,আমি তো গতকাল ই বললাম না।আমি গান পারি না।আর আমাকে যেতে দিন। আজও লেট হচ্ছে।আজ আবার কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে।
--যেতে পারিস,কিন্তু একটা শর্ত আছে?
--কি শর্ত?
--তোকে একটা থেরাপি নিতে হবে?তারপর।
--থেরাপি? মানে?
--যেমন খুশি তেমন সাজো থেরাপি।
--মানে?
--মানে বুঝা লাগবে না তোর।তোর ফোনটা দে তো একটু।
--কেনো?আমার ফোন আপনাকে দিবো কেনো?আমার ফোনে আমার পারসোনাল কিছু থাকতে পারে না?
--তোর সব পারসোনাল আমি বুঝবো।দে বলছি।
--না।
--না দিলে কিন্তু নিচে একটা মারমু।তখন কিন্তু নিজ ইচ্ছায় দিবি।কি?দিবি কিনা বল?
--হুম।এই নিন।
--কি ফেসবুক আইডি নেম এটা "WiZzes Story"?ওলে বাবা গল্পও লেখিস দেখছি।
--হুম,যখন ফ্রি থাকি,অবসর সময়ে।কিন্তু আপনি আমার প্রোফাইল চেক করছেন কেনো?
--চুপ,একদম চুপ।কোনো কথা হবে না।(চোখ বড় বড় করে।)
--হুম।
--ওই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস?ওকে থেরাপি টা দে?
<নেহা আপু কথা টা বলার সাথে সাথেই পাশের মেয়ে গুলো আমার হাতে চুড়ি,ঠোটে লিপস্টিক দিয়ে দিতে লাগলো>
--এসব কি করছেন?আমি কি মেয়ে নাকি?(আমি)
--চুপ,কোনো কথা হবে না।কথা বললেই কিন্তু ডাইরেক্ট নিচে মেরে দিবো।
<কি আর করবো বাধ্য হয়ে চুপ থাকতে হলো।এভাবে আরো  কিছুক্ষণ পর ওরা আমাকে ছাড়লো।>
--ওই রুহি,শ্রাবনি,রিয়া,দেখতো তোরা আশেপাশে থেকে কোনো মিরর সংগ্রহ কর‍তে পারো কিনা?(পাশের মেয়ে গুলো কে বললো)
--হুম।(পাশের মেয়ে গুলো)
<কিছুক্ষণ পর ওরা কোথা থেকে জেনো  একটা মিরর নিয়ে আসলো।এসে আমার মুখের সামনে ধরলো।OMG>
--এটা কে?(আমি)
--ওটা তুই।(নেহা আপু)
<একদম মেয়েদের মতো লাগছে।Ohhhh no....>
--এবার যা,ক্লাসে যা।(নেহা আপু)
--এভাবে ক্লাসে কি করে যাবো?
--যেভাবে ইচ্ছা যাবি...
--প্লিজ একটু পানির ব্যবস্থা করুন।কেউ দেখে ফেললে কি ভাববে?
--কি যে সুন্দর লাগছে তোকে?(বলেই নেহা আপু হেসে ফেললো।)
<চলবে.........>
(নেক্সট part গুলো তে  নতুন রহস্যসহ আরো অনেক কিছু থাকছে।ততোক্ষণ সাথেই থাকুন।আর শুরুটা কেমন হলো তা জানাতে ভুলবেন না।আপনাদের মতামত পেলে লিখার আগ্রহ বেড়ে যায়।নেক্সট partখুব শিঘ্রই পোস্ট করবো। ধন্যবাদ)
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label