গল্পঃ ভাই_বোনের_ভালবাসা
Golpo vai boner valobasa
লেখাঃ মহসিন হাসান মোহন
পার্টঃ ১
ভাইয়া এই ভাই ওঠ না। ৯ টা বাজে কিন্তু আর ১০ মি এর মধ্যে আমার ফোনটা না পাইলে কিন্তু ভাল হবে না বলে দিলাম 👿👿
ভাইয়া> যা তো বিরক্ত করিস না, আর একটু ঘুমাইতে দে।
> তুই উঠবি নাকি আমি আম্মুকে তিনা আপুর কথা বলে দেব।
>( অনেকটা তারাহুরো করে উঠে) তুই না আমার সোনা বোনটা, তুই পারবি বল এই অকালে তোর ভাবিটাকে বিধবা করতে 😭😭
> এখানে ভাবির বিধবা হওয়ার কি হইলো😒
> তুই যদি আম্মুকে তিনার কথা টা বলে দিস তাহলে তো আম্মু আমাকে মেরেই ফেলবে, আর আমি মরে গেলে তো আমার বউ বিধবাই হবে তাই না🙈🙊
> ভাইয়া মজা করা বাদ দিয়া ভালই ভালই আমার ফোনটা দিয়ে দে😡😡
> তোর ফোন? তোর ফোন নিয়া আমি কি করমু।
> সকাল বেলা ঘুম থেইকা উঠে আমার ফোনটা পাই নাই আর আম্মু বলছে, ওটা তুই ই নিছস।।।দে না প্লিজ লক্ষি ভাইটা আমার😍😍( একটু পাম দিলাম আরকি😜)
> আরে আম্মু মিথ্যা বলছে ফোনটা তো আব্বুর কাছে।
আর কোন কথা না বাড়িয়ে সোজা আব্বুর কাছে চলে গেলাম,,,,,,,
> আব্বু আমার ফোনটা দাও তো।
আব্বু> তোমার ফোন তো আমার কাছে নাই।
> কিন্তু ভাইয়া তো বলল যে ওইটা তোমার কাছেই আছে👿👿
> ও তাহলে ফোনটা তোমার আম্মুর কাছে আছে।
আম্মুর কাছে গিয়ে,,,,,,
> আব্বু বলছে ফোনটা তোমার কাছেই আছে দাওনা আম্মু।
আম্মু> ওই তাকের উপরে থেকে ময়দার ডিব্বা টা দে তো।
>( ময়দার ডিব্বা টা দিয়ে) এইবার তো ফোনটা দাও।
> ফ্রিজ থাইকা এক বোতল দুধ বার কর তো। তারাতারি দে তোর আব্বু অফিস এ যাবে।
>( দুধের বোতল টা দিয়ে) দাও না প্লিজ 😞
> ময়দা গুলা একটু মেখে দে না মা আজ অনেক দেরি হয়ে গেল।
> আম্ম্ম্ম্ম্ম্মু আমি তোমার কাছে ফোনটা চাইতেছি 😖😖
>তারাতারি ময়দাটা মাখতে বলছি😠
>আম্মু ফোনটা দিয়ে দাওনা প্লিজ( ময়দা মাখতে মাখতে)
> মাইর খাইতে না চাইলে সর এখান থাইকা। আমি কামে বাচি না, আর উনি আইছে ঘ্যানঘ্যান করতে। ফোন তোর ভাইয়ার কাছে আছে যা 😡😡
ভাইয়ার কাছে গিয়ে,,,,,,
> 😡😡😡
> কিরে এমনে তাকাইয়্যা আছিস ক্যান। আই বস এখানে, দুজনে মিলে একসাথে কার্টুন দেখি।
>তোর কর্টুনের গুল্লি মারি, ফোন দে কইলাম😠
>কিরে তুই কি রেগে আছিস 🙄
> আমার ফোনটা দিবি কিনা( চিল্লানি দিয়া)👿👿
> আরে আস্তে বল নইলে তোর কানের পর্দা ফেটে যাবে। আর তখন তো তোকে কেউ বিয়েই করবে না😁😁😁
>যে চিল্লানি দেই তার কানের পর্দা ফাটে এটা তোকে কোন গাধা বলছে😠
> ও আচ্ছা সরি যাইহোক আমার কানের পর্দা ফাটবে হইছে? এবার বস না হলে যাহ ভাগ।
> দেনা ফোনটা দে না দে দে( কিল ঘুষি দিতে দিতে)
অবশেষে ভাইয়া ফোনটা দিয়ে দিল। এখন মনে হচ্চে প্রানটা ফিরে পেলাম। বোনাস হিসেবে ভাইয়ার চুল ধরে ইচ্ছা মত টেনে দিলাম।
আমি বর্ষা, আর আমার ভাইয়া হল আকাশ। আমি আমার ভাইয়াকে এত্তগুলা ভালবাসি😊😊
আর ভাইয়া আমাকে আরো এত্ত এত্ত এত্ত গুলা ভালবাসে😍😍 কিন্তু ভাইয়ার সাথে আমি যদি একদিন ও মারামারি বা ঝগড়া না করি তাহলে সেদিন রাতে যেন আমার ঘুমই হয় না।
আজ থেকে ২/ ৩ বছর আগের কথা। একদিন ভাইয়ার সাথে মারামারি করতে করতে হটাৎ করে সিড়ি থেকে পরে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল। সেদিন আমার হাত ভাঙার কথা শুনে ভাইয়া নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমি যতটা না কান্না করেছিলাম তার চাইতে বেশি কান্না করেছিল ভাইয়া। ভাই যখনি আমার হাতের দিকে দেখতো তখনি কান্না করতো। আর ভাইয়া কে দেখে আমারও কান্না পেত।। আমার মনে হত যে আমার হাত ভাঙাতে যতটা না কষ্ট আমি পেয়েছি তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে ভাইয়া। যতদিন আমার হাত ভাঙা ছিল, ভাইয়া প্রতিদিন নিয়ম করে আমাই খাইয়ে দিত। আমার সব দিকে খেয়াল রাখতো ভাইয়া।
আজ এত দিন পর ও ভাইয়ার সেদিন এর মুখটা মনে পরলে চোখে পানি আসে। সত্যি আমার ভাইয়াই সবার সেরা।
কিন্তু সব চাইতে খারাপ ব্যাপার হল আজ কয়েকদিন হল আব্বু আম্মুর সাথে সাথে ভাইয়া ও আমার বিয়ে নিয়ে বেশ মাতামাতি করতেছে। কিন্তু ভাইয়া তো জানে যে আমি নীল কে ভালবাসি, তারপরও কেন ভাইয়া অন্য কারো সাথে আমার বিয়ের কথা ভাবছে।
রাতের বেলা খাওয়া শেষে, ভাইয়ার রুমে গিয়ে।
> আমি বাড়ি থেকে চলে গেলে কি তুই শান্তি পাবি।
> শান্তি মানে তুই বাড়িতে না থাকলে তো পৃথিবীর সব শান্তি ই আমার,,, আহা কি শান্তি। ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে😜😜
> তুই আমাই একটু ভালবাসিস না😞😞
> এটা কিন্তু মিথ্যা কথা, আমি তোকে এএএএএকটু ভালবাসি।😁
> ভাইয়া দেখ মজা নিস না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না😞
>কেন সমস্যাটা কই🙄
> তুই তো জানিস নীলকে আমি,,,,
> হু জানি।। কিন্তু শোন নীলের না এত্ত গুলা গফ আছে🙈🙈
> 😡😡😡😡
> এমনে তাকাস ক্যান,১সত্যি বলচি🙈 পরশু দেখলাম একটা মেয়ের সাথে ফুচকা খাচ্ছে। কাল দেখলাম আরেকটা মেয়ে,আর আজ দেখলাম আরেকটা🙈🙊🙊
> কোন ফুচকার দোকানে?
> ওই যে তোদের কলেজের সামনের দোকানে।
> কখন দেখছিস?
> এই ৪ টার দিকের দিক হবে😜
> কুত্তা ওইটা তো আমি ই ছিলাম😡😡
>কি বলিস,, ওই মেয়েটা তো সুন্দর ছিল তোর মত পেত্নি তো ছিল না🙈🙈😜😜
> কি আমি পেত্নি👿👿
> হুম পেত্নি না তবে পেত্নির নানি😆😆
কুত্তা আজ তোর একদিন কি আমার একদিন (মারতে মারতে,,,,
To Be Continue,,,
Home »
Valobasar Golpo Video
,
WebmasterJoy
,
গল্প
,
গোপন টিপস
,
ছোট গল্প
,
জোকস
,
প্রবাসী নিউজ
» গল্পঃ ভাই_বোনের_ভালবাসা Golpo vai boner valobasa






No comments:
Post a Comment