প্রথম প্রথম খুব যত্ন নেয়া, ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলা। রাত নাই দিন নাই কলের পর কল, মেসেজ এর পর মেসেজ। বাবু কি করো, খেয়েছো কি না!
এখানেই শেষ নয়!! তুমি না খেলে আমিও খাবো না, তোমাকে ছাড়া বাঁচবোনা এসব ছাড়াও আরো কতো ন্যাকামো।
-
কিন্তুু এসব ন্যাকামো বেশি দিন টিকে না। কিছুদিন যাওয়ার পরই এই ন্যাকামো গুলো বিরক্তিকর একটা ব্যাপার হয়ে উঠে। এত্ত এত্ত ভালোবাসার মানুষটাও অপরিচিত হয়ে দূরে চলে যায়।
-
কিছু মানুষ অভিনয় না পারলেও ভালোবাসার অভিনয়টা নিখুঁত ভাবেই করতে পারে। এতোটাই নিখুঁত ভাবে অভিনয় করে যে, মনে হয় সবই সত্যি। তাই মানুষটার প্রতি বিশ্বাসটাও চলে আসে।
আবার যখন বিশ্বাস ভেঙ্গে দিয়ে চলে যায়, তখন মন মানতেই চায় না যে, এই মানুষটাই আগের মানুষটা।
-
ভালোবেসে হয়তো ভালো থাকবে ভেবে আপন করে নেয়া মানুষটা যে, এতোটা স্বার্থপর হয় তা বুঝাই যায় না। ভালোবাসবে বলে কথা দিয়ে পরিশেষে দুঃখটাই দিয়ে সে জীবন থেকে হারিয়ে যায়।
.
লেখা: ALi San (সেই ছেলেটা)






No comments:
Post a Comment