-হারিয়ে যেতে দাও বলেই
আমি হারিয়ে যাই-
হৃদয় দিয়ে আগলে রাখলে হারানোর সাধ্য আমার নাই।
_©অবন্তি
তোমাকে যে দিন মস্তিষ্ক থেকে
করে দেবো বেকসুর খালাস,
সে দিন আমাকে উদ্দেশ্য করে মানুষ
বলবে 'তাড়াতাড়ি দাফন করা হোক
এতো সময় রাখতে হয় না লাশ' ।।।।
_____সামি আল হাসান বাবু
তোমার ছুঁয়ে দেওয়া জানালা গুলো
আজও কেউ একজনকে ডাকে।
তোমার হেঁটে চলা গলি গুলোতে
আজও কেউ একজন তোমার চলার শব্দ পায়।
তোমার করা শাসন গুলো
আজও কেউ একজন খুব মনে করে।
তোমার করা অপেক্ষা গুলো
আজও কেউ একজন গভীর রাতে ভাবে।
তোমার করা অপমান গুলো
আজও কেউ একজনের চোঁখে নোনা জল আনে।
____শুভ্র শুভ
নিজের প্রাপ্তিগুলোকে, নিজের হাতে থামিয়ে দিও না। হয়তো, কারো দেওয়ার ইচ্ছা থাকলেও; তা পাওয়ার পথ তুমি নিজেই বন্ধ করে দিয়েছ।
— রুবায়েত উদ্দিন রিমন
সে তোমাকে বার বার বলে "ভালোবাসি"
তুমি অবহেলা করো প্রতিদিন,
আর তুমি যাকে নিত্য বলো "ভালোবাসি"
তার অবহেলা পাও প্রতিক্ষণ।
#লুৎফুন নেসা
আটকে রাখার মানুষ অনেক,
আগলে রাখার কই!
অসুখে নিরবতা বাড়ে,
অথচ মৃত্যুতেই হৈচৈ!
______ © নুর আয়েশা আয়ুশ
থাকুক না কিছুটা না পাওয়ার স্বাদ
থাকুক না জমা কিছু দুঃখ, অভিমান!
তবুও একটু কমে যায়নি তোমার প্রতি টান।
~আনিকা
তোমাকে বাধবো!
সে ক্ষমতা আমার কোথায়?
না আছে রূপ, না আছে গুণ।
মায়ার বাধন! হাস্যকর।
মায়ার বাধন বলে কিছু হয় না জানো!
আমি পারিনি প্রেমিকা হতে,
বলতে পারিনি ভালবাসি।
আসলে আমি বলতেই চাইনি।
ভালবাসলে যে পেতেই হবে
এ তত্ত্বের আমি একেবারেই বিশ্বাসী নয়।
না-ই বা হল প্রকাশ, না-ই বা জানলে তুমি।
কিন্তু আমি তো জানি, মনে প্রানে জানি।
কতটা, ঠিক কতটা ভালবাসি তোমায়।
কতটা তীব্র ভাবে ভালবাসলে
না পাওয়ার কষ্টটাও ঘুচে যায়,
জানো কি তুমি? জানা আছে তোমার?
তোমার এই না জানাটাই তীব্র সত্যি হয়ে না হয় আমার জীবনে থাকল
Sujana Arefin
আমি সকাল বেলার পাখি
ঘুমের ভাঁজে আঁখির মাঝে তোমার ছবিই আঁকি-,
আমি সকাল বেলার পাখি,
চায়ের কাপে
আবেশ মেখে তোমায় পুষে রাখি!
__©অবন্তি চৌধুরি
এলোমেলো অনুভুতিগুলো
মেলাতে পারিনি
তাই মনের ভিতর বাড়ছে পচন,
একটা সাদা কাগজ হবে
এঁকে দিবো সকল দহন.!
S Hossen Bany
ভালোবাসা সে তো এক মনোহরিণী
ধরতে গেলে যায় পালিয়ে
তাকে ধরতে হয় যত্ন নিয়ে ভালোবেসে
আগলে রাখতে হয় নিজেকে সপে দিয়ে
_____শারমীন
ভালো লাগাটা মনেই জমা থাক।
কথাগুলো থাক অব্যক্ত
তোমার আমার প্রেম হয়ে গেলে
অনুভূতিরা হবে সমাপ্ত।
- Jayrin Sobha
চোখ হতে হবে কচুপাতার মতো,
যেনো বেশিক্ষণ অশ্রু না টিকতে পারে।
আর হাসিটা???
-হাসিটা হতে হবে নদীর মতো যেন সারাজীবন প্রবাহমান থাকে।
~ Ifrat Ema
হঠাৎ কোনদিন যদি বৃষ্টি নামে তোর শহরে,
তবে বুঝে নিস আমার চোখের জল;
বৃষ্টি হয়ে ঝরে পড়ে তোর শহরে,
বৃষ্টি নামলে তুই একটু ভিজে নিস।
তোর অঙ্গে মেখে নিস প্রতিটি ফোঁটা,
প্রতিটি ফোঁটায় খুজে পাবি আমার ভালোবাসা।
শ্রাবণী
অনভ্যস্ত প্রেমের আড়ালে শিহরিত প্রেমনগর
কুয়াশাচ্ছন্ন প্রভাতে বিধ্বস্ত নগরী কম্পমান,
দোদুল্যমান দেহে অবশ মানবীর পরিচয়
মানব হারিয়েছে অনন্য নেশার ঘোরে ।।
...... ...... তিলক দাস
সব সুখের আত্নগোপনে
মেয়ে তুমি নিজেকেই আঁকড়ে রাখো
সুখ নামক জড়বস্তুটি
কিনে গৃহে সাজিয়ে রাখার
মতো সৌভাগ্য তোমার আসে না।
যদি কিনতে পারতে
তাহলে সুখের সুদ পরিশোধে
মৃত্যুর দিন গুণতে হতো শুধু তোমাকেই
তাই বলি মেয়ে তুমি হাসো
হাসো সকল বার্তা দিয়ে
যা কিনতে গিয়ে শত সহস্র বণিক
তোমাকেই খুঁজে,
তোমাকেই খুঁজে আর তোমাকেই খুঁজে...
খুঁজে ফিরে ব্যর্থ হয়ে
কেন নয় এই হাসি তোমারিই চিত্তে।।🍁🍁
.... ®রেহানা রিহান
তখনো রাত হয়নি,
তখনো দিন ছিল,
খোলা দরজার, বন্ধ বাতায়নে,
অন্ধকারের কারা আগ্রাসনে,
চুঁইয়ে আসা আলোর রেখা জানিয়ে গেলো,
হাল ছেড়োনা বন্ধু, মনকে জাগিয়ে তোলো,
স্বপ্ন দেখার দুঃসাহস আর কাকে মানায় বলো?
❤️❤️❤️
Manish Khashnabish
জানি না কেন বিষাদের কবিতায়
এত সুখ খুঁজে পাই?
তাইতো সব ছেড়ে ছুড়ে কল্পনায়
শুধু বিষাদ ছুঁতে চাই।
.
© Zannatul Ferdous
ভাল থাকুক ভালবাসা !
নিজের না হোক
অন্যের ভালবাসায়!
"ভাল থাকুক" এটাই
যখন একমাত্র চাওয়া!!
------সাজ্জাদ অনন্ত।






No comments:
Post a Comment