Joy Bhaiya Youtube Channel

কি দেব তোমায় উপহার (What will I give you gifts)


  কি দেব তোমায় উপহার


কি দেব তোমায় উপহার
....................নীল


উজাড় করে মনটা তোমার,
উজাড় করে জীবন তোমার-
শুধু ভালবেসেছ আমায়।
এতোটাই পাগল তুমি,
এতোটাই ব্যাকুল তুমি-
ভালবেসেছ তুমি আমায় মনের মন্দিরে।
বল কি দেব তোমায় উপহার-
কি আছে আমার?
ব্যথা  ভরা জীবন আমার,
শূণ্য হাতে আমি উদাসী-
বল কি দেব তোমায় উপহার?
বার বার ফিরে এসেছ,
আঘাত পেয়ে ভালবেসেছ,
লোকের কথা ভুলে,
মাথায় নিন্দা নিয়ে-
আমার কাছে ছুটে এসেছ।
শূণ্য চোখে আমি শুধু দেখেছি,
ধুঁ ধুঁ মনের তিয়াস, তুমি করে দিয়েছ নিবারন।
কি দেব বল তোমায় উপহার-
বল না কি চাই তোমার।
ভালবাসা সে তো মরে গেছে আমার,
কারও ছলনার তরে সে তো হারিয়ে গেছে।
কতবার বলেছি তোমায়,
সে কথা সবই একাকী।
সব জেনে তুমি ফিরে এসরছ-
কোন মায়াতে তুমি বাঁধতে চাও আমায়!
বল কি দেব তোমায় উপহার?
ভাঙ্গা মন নাকি নষ্ট জীবন?
অনেক ভয় হয় আমার-
আগের মতো মনটা তো আর নেই আমার,
পোড়া মন পড়ে রয় তাকে ঘিরে।
কেন তুমি সব জেনেও আমার পাশে থাকো!
অশ্রু ভেজা নয়নে আমায় ভালবাস?
বল কি দেব তোমায় উপহার?
এতো ভালবাসার কি দাম দেব বল একবার?
মরু মনে যদি তুমি- বৃষ্টি ভেজাতে পারো,
যদি সেখানে সবুজ ঘিরে তুমি বসবাস করতে পারো,
Gifts তোমায় পোড়া মনটা আমার। শেষবারের জন্য তোমায় বলি,
মনের আয়না ভেঙ্গে গেছে আমার,
সাজিয়ে রাখলেও সে দাগ-
থেকে যাবে ক্ষমা করও আমায়।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label