Joy Bhaiya Youtube Channel

বাংলা জোকস Ambulance হটলাইন জোকস

বাংলা জোকস
Ambulance হটলাইন জোকস

বাসায় পরিবারের সদস্য হঠাত অসুস্থ হয়ে পড়ায় জনৈক ভদ্রলোক Ambulance সার্ভিসকে ফোন দিলেন।
'Ambulance ভুবনে আপনাকে স্বাগতম'। Welcome to Ambulance Center
বাংলায় শুনতে চাইলে ১ চাপুন, ফর English প্রেস ২
[১ চাপার পরে] শীতাতপ নিয়ন্ত্রিত Ambulance লাগলে ১ চাপুন সাধারণ Ambulance লাগলে ২ চাপুন লক্কর-ঝক্কড় Ambulance লাগলে ৩ চাপুন
[১ চাপার পরে] রোগী হেঁটে Ambulance উঠতে পারলে ১ চাপুন রোগী বসে Ambulance উঠতে পারলে ২ চাপুন রোগী শুয়ে Ambulance উঠতে হলে ৩ চাপুন
[১ চাপার পরে] বুকের ব্যথার রোগী হলে ১ চাপুন কোমরের ব্যথার রোগী হলে ২ চাপুন মাথা ব্যথার রোগী হলে ৩ চাপুন
[১ চাপার পরে] বুকের বাম পাশে ব্যথা বোধ করা রোগী হলে ১ চাপুন বুকের ডান পাশে ব্যথা বোধ করা রোগী হলে ২ চাপুন বুকের উপরের পাশে ব্যথা বোধ করা রোগী হলে ৩ চাপুন বুকের নিচের পাশে ব্যথা বোধ করা রোগী হলে ৪ চাপুন
[১ চাপার পরে] রোগীর গ্যাষ্ট্রিকের সমস্যা থাকলে ১ চাপুন রোগীর গ্যাষ্ট্রিকের সমস্যা না থাকলে ২ চাপুন রোগীর আলসারের সমস্যা থাকলে ৩ চাপুন রোগীর আলসারের সমস্যা না থাকলে ৪
চাপুন
--- --- --- --- --- --- --- --- --- --- --- ---
[১ চাপার পরে] রোগী এখনো বেঁচে থাকলে ১ চাপুন রোগী ইতিমধ্যে মারা গেলে ২ চাপুন
[মেজাজ চূড়ান্ত রকমের খারাপ হওয়ায় রোগীর আত্মীয় ২ চাপলেন]

'লাশ দাফন' সেন্টারে আপনাকে Welcome। আমাদের তত্ত্বাবধানে লাশের গোসল করাতে চাইলে ১ চাপুন নিজ বাসায়
লাশের গোসল করাতে চাইলে ২ চাপুন!
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label