Joy Bhaiya Youtube Channel

বৃষ্টি হতে চাই Want to be rainy

বৃষ্টি হতে চাই

আমি বৃষ্টি হতে চাই,
রিমঝিম ধারাতে ঝরতে চাই তোমার উঠান জুড়ে।
তুমি এসে আনমনে ছুঁয়ে দিবে আমায়,
আমি তোমাকে আলিঙ্গন করব আমার ধারায়।
উঠান জুড়ে টিপটিপ বৃষ্টি তুমি জানালায়,
তুমি হাত বাড়িয়ে দিবে একটু ছুঁয়ে দেখতে আমায়।
আমাকে দেখে তুমি ছুটে আসবে,
আমি তখন থমকে দাড়াব তোমার পাশেতে।

আমি বৃষ্টি হতে চাই,
পৃথিবীতে তোমার যত ক্লান্তি অবস্বাদ-
ধুঁয়ে মুছে নিয়ে যেতে চাই।
উৎফুল্ল জীবন শুরু হবে তোমার,
কোন এক সময় যখন কষ্ট ভরা গ্লানি আসবে,
তুমি শুধু আমায় মনে করে দুহাত বাড়িয়ে দিও-
আমি ছুটে আসবই তোমার কাছে,
Joto গ্লানি আছে সব নিয়ে নিবো করে আপন তোমায়।
আমি বৃষ্টি হতে চাই,
হ্যা আমি শুধু তোমার জন্য বৃষ্টটি হতে চাই।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label