Joy Bhaiya Youtube Channel

যে ৫ টি জ্ঞান মেয়েদের শিখে নেয়া উচিত মায়ের কাছ থেকেই ভালোবাসা সম্পর্কে

RELATED SEARCHES কষ্টের কিছু কথা ভালোবাসার রোমান্টিক উক্তি মনের কিছু কথা সত্যিকারের ভালবাসা বোঝার উপায় ভালোবাসার কষ্টের কথা কাউকে বেশি ভালবাসতে নেই ছেলেদের আকৃষ্ট করার উপায় ভালোবাসা উক্তি


আজকালের যুগের ভালোবাসার সম্পর্ক কেমন যেনো অযাচিত হয়ে গিয়েছে। কেউই আগের মতো গভীর সম্পর্কে থাকতে চান না, বা থাকলেও বিয়ের পর ঠিকই কোনো না কোনো কারণে সম্পর্কে ফাটল ধরে যায়। সবচাইতে বেশি সমস্যা হয় যদি দুজন দুজনকে একেবারেই না বুঝে থাকেন। সম্পর্ক এমনই, দুজন দুজনকে না বুঝতে সে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। আর যদি ভালোবাসা আসলে কি তা না বোঝা যায় তাহলে তা আরও বেশি কষ্টকর। ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশিই কষ্ট পেয়ে থাকেন সম্পর্কের ক্ষেত্রে। বিষয়টি অনেকে না মানলেও এটি সত্যি যে নারীদের আবেগ অনেক বেশি থাকেন পুরুষের তুলনায়, যার কারণে কষ্টটাও একটু বেশিই থাকে। তবে যদি কিছু ব্যাপারে আগে থেকে জ্ঞান রাখা সম্ভব হয় তাহলে কষ্ট একটু হলেও কমে। বলা চলে, Bhalobasa বোঝার ক্ষমতা, সঙ্গীকে বোঝার ক্ষমতা একটু হলেও বাড়ে। আর এই সকল বিষয় সম্পর্কে মেয়েদের শুধুমাত্র মায়েরাই জ্ঞান দিতে পারেন।
১) যদি ভালোবাসার সম্পর্কটি সত্যিই একেবারে পারফেক্ট হয়ে থাকে তাহলে কোনো কিছুই তা আটকে রাখতে পারবে না। যেখানে যা হওয়ার তা ঠিকই হবে। সত্যিকারের ভালোবাসায় কখনো এই প্রশ্ন মনে আসবে না, ‘সে কি আমাকে ভালোবাসে?’ বা ‘সে কি যোগাযোগ করবে?’। ভালোবাসা যে সব ক্ষেত্রে খুব সহজ ভাবে এবং সহজ নিয়মে চলতে থাকবে তা নয়। কষ্ট থাকবেই ভালোবাসায়। তারপরও তা মিলে যাবেই।

 ২) অন্য কারো কাছ থেকে ভালোবাসা আশা করার আগে নিজেকে ভালবাসতে জানতে হবে। প্রত্যেক মায়েরই নিজের মেয়েদের এই শিক্ষা দিয়ে দেয়া উচিত। অন্যকে মনে প্রানে ভালোবাসার আগে নিজেকে ভালবাসতে জানতে হবে। অন্যথায় অন্য আরেকজন মানুষের ভালোবাসা আশা করার প্রশ্নই আসে না। আপনি যদি নিজেকে ভালবাসতে পারেন তবেই আরেকজন মানুষ আপনাকে ভালবাসতে শিখতে পারবেন।

 ৩) ছেলেরা মেয়েদের থেকে আলাদা হবেই। প্রত্যেকটি মানুষ যেমন আলাদা হয়, তেমনই প্রত্যেকটা ছেলে মেয়েদের থেকে আলাদা হবে। মেয়েদের যেমন কিছু আলাদা ধরণের বৈশিষ্ট্য রয়েছে ছেলেদেরও তেমনই। মেয়েটি যদি চিন্তা করে ছেলেটি তার মতো করেই চিন্তা করবে তাহলে তা একেবারেই ভুল চিন্তা হবে। দুজনেই মানুষ তবে আলাদা ব্যক্তিত্বের, আলাদা স্বত্বার। সৃষ্টিই ছেলে এবং মেয়েকে আলাদা করে গড়ে দিয়েছে, এই সত্যটিও মায়েদেরই শিখিয়ে দেয়া উচিত।

 ৪) সব  জিনিসেই পরিবর্তন আসবে। যখন ভালোবাসা শুরু হয় তখন দুজনে একসাথে সময় কাটাতে চাইবে এটিই স্বাভাবিক, কিন্তু পরবর্তীতে জীবনেরই প্রয়োজনে সময়টা কমে আসবে। এতে কিন্তু ভালোবাসা কমবে না। এ ধরনের পরিবর্তন আসা উচিত। কারণ আপনি যদি সারাদিন চকলেট বা কেক খেতে থাকেন তাহলে আপনি সুস্থ থাকবেন না আর আপনার ভালোও লাগবে না। ঠিক তেমনই ভালোবাসার সম্পর্কে এবং দুজনের মধ্যেও কিছুটা পরিবর্তন আসবেই।

 ৫) ভালোবাসার সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক রাখতে চাইলে নিজের self-respect অর্থাৎ আত্মমর্যাদা বজায় রাখতে হবে। আপনি যদি নিজেকে সম্মান দিতে না পারেন ও নিজের মর্যাদা বজায় রাখতে না পারেন  আরেকজন মানুষ আপনাকে কখনোই সম্মান দিতে পারবে না। সুতরাং নিজের সম্মান বজায় রাখা দীক্ষা প্রতিটি মেয়েকেই দিয়ে দেয়া উচিত সকল মায়েদের।
সূত্রঃ huffingtonpost

Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label