Joy Bhaiya Youtube Channel

২০১৯ সালের সেরা বাংলা কবিতা

স্বাধীন বাংলাদেশ !

ধরণীর বুকে আকাঙ্ক্ষার ভূমি মোদের,

মোদের চিরায়ত মঞ্জিল ।

ফুল – ফল ও ফসলে রহে আবাদ

জিন্দেগী মোদের শান্তির আস্বাদ,

হিন্দু – মুসলিম সাম্যের মৈত্রী – প্রীতির বন্ধনে

দিকে দিকে হেথা ধ্বনিছে মানবতার কল্যাণ,

মজলুমের স্মৃতির একাত্তরে অম্লান

যারা তলাবিহীন ঝুড়ি,যারা অন্ন হারা

এই মঞ্জিলে আজ খুঁজে পাচ্ছে তারা

— জীবনের সঞ্চয় অফুরান ।।

অধিকার বিহীন ছিল যারা সীমাহীন,

এ মাটি আজ তাদের স্বপ্ন ফলনে রঙ্গিন।

অবনীর বুকে স্বীকৃত মডেল মোরা আজ,

জীবনের নানা সূচকের লক্ষ্য পূরণের অধিকারে ।

পার্বত্য শৈল কেওকারাডং শীর্ষ,

চিরায়ত জননী মোদের জন্মভূমি,

দুনিয়ার জান্নাত সগৈরবে বুলন্দ।।

নয়ন জুড়ানো সমুদ্র সৌকত

অঙ্গ ধৌত গৌরব শানিত,

পদ্মা – যমুনা -ডাকাতিয়া বাহিত –

স্নিগ্ধ অমৃত ধারা ।

দেশের তরে সারাটি জীবন ভরে

মোরা জাগ্রত কর্মী, মোরা স্বপ্ন পূরণে দৃপ্ত ।


দেব খোঁপায় বসন্ত ফুল ।।। শফিক তপন

——————————

বাসন্তী

সমীরণে

লাগুক দোলা

ভরে উঠুক তোমার ঐ সুবাসিত বুক,

অনেক

আনন্দে

তোমার জীবনে

অটুট থাকুক অনাদি ও অনন্ত সুখ ।



ফাগুন

হাওয়ায়

উড়বে তোমার

কপালের এলোমেলো কুঞ্চিত চুল,

বসন্তের

আমেজ 

মেখে শরীরে

আমি পড়াব তোমার খোঁপায় ফুল ।



দরজা

রাখব

আমি খুলে

তুমি এস বাসন্তী রাঙা শাড়ী পড়ে,

থাকব

সারাক্ষণ

এক সাথে

দুজনে ঘুরব বেড়াব হাতে হাত ধরে ।



ফুটবে

যখন

বসন্ত ফুল

গাইবে গান পাখি বসে গাছের ডালে,

আমি

তখন

আদর করে

জড়িয়ে ধরে দেব চুমু তোমার গালে ।

———-


স্রষ্টার ভালোবাসার বাণী

আমিই মৃতদেরকে করি জীবিত
স্বরণ করো মোরে হোয়োনা ভীত
এবং তাদের কর্ম লিপিবদ্ধ করি পূণ্য যত কৃত
প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে রেখেছি সংরক্ষিত



শুভ জন্মদিন

ইচ্ছে ছিল করব ঊইশ
নিজের লেখা কবিতায়😊
কিন্তু আমি তো নই কবি
ছন্দ আসে না কলমের ডগায়। 😢
নাই বা এল ছন্দ, না আসুক
ভাষা তো হয়নি বিলীন 😃
ওসব ছাড়, শুভেচ্ছা নাও
শুভ জন্মদিন ।🎂
জন্ম তোমার সার্থক হোক
জীবনে হও বড়,
দিলাম আনেক ভালবাসা 💝
হাত বাড়িয়ে ধরো।

Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label