কনডম নিয়ে ৫ তথ্য, না জানা থাকলে বড় ক্ষতি
যৌনতা নিয়ে আমাদের দেশে নানা ধরণের ট্যাবু রয়েছে ৷ এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে কেউ তেমন আগ্রহী নয়৷
এমনকী, এই নিয়ে কোনও ধরণের প্রবন্ধ পড়া হলে, মানুষ তা বেশিরভাগ সময়ই গোপন করে থাকেন ৷ আর এর থেকেই জন্মায় ভুল ধারনা, ভুল তথ্য পেয়ে অনেক সময়ই মানুষ ডেকে আনেন বিপদ ৷ ঠিক যেমন, কনডম নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা৷ বলা যায়, কিছু কিছু ভুল তথ্যও !
কনডম পরার সময় কিছু জিনিসের প্রতি নজর রাখা প্রয়োজন। লক্ষ্য করে দেখবেন, কনডম সামনের দিকটায় কিছুটা বাড়তি অংশ থাকে। আঁটসাঁট করে কনডম পরতে যাবেন না। সেই বাড়তি জায়গাটা ফাঁকাই রাখুন। সেক্স করার সময় যৌনাঙ্গ থেকে বেরনো তরল জমা হতে দিন ফাঁকা জায়গাটায়। টাইট করে পরলে কনডম নষ্ট হয়ে যেতে পারে। শুক্রাণু প্রবেশ করতে পারে নারীর যৌনাঙ্গে। এর থেকেই ঘটে যেতে পারে বিপত্তি।
অধিকাংশ পুরুষই মানিব্যাগের কোনও এক ফাঁকে কন্ডোম রেখে দেন। এবার থেকে মানিব্যাগে কনডম রাখা বন্ধ করুন। সেখানে কন্ডোম রাখলে, তা ঘষা লেগে ফুটো হয়ে যেতে পারে। গরমে তাপমাত্রায় হারাতে পারে কনডম কার্যকারিতাও।
যদি মনে করেন মাসের পর মাস, বছরের পর বছর আলমারিতে পড়ে থাকা কনডম নিরাপদ, তা হলে ভুল করছেন। ওষুধের মতো কনডম এক্সপায়ারি ডেট থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু কনডম কাজ করবে না। তাই ব্যবহার করার আগে কনডম এক্সপায়ার ডেট দেখে নিন।
অনেকেরই ভ্রান্ত ধারণা, ক্রিয়া ক্লাইম্যাক্সে পৌঁছলে তবেই নাকি কনডম পরতে হয়। এতে কিন্তু সমস্যা কম হয় না। যৌনক্রিয়ার ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই শুক্রাণুরা প্রবেশ করতে শুরু করে নারীর যৌনাঙ্গে। ক্রিয়া চলাকালীনই শুক্রাণুরা একে একে বেরোতে থাকে। ফলে শুরু থেকেই কনডম পরে নেওয়া ভালো।







No comments:
Post a Comment