Joy Bhaiya Youtube Channel

আবারো ভাইরাল শুভশ্রীর উদ্দাম নাচ (ভিডিও)

ফের ভাইরাল শুভশ্রীর উদ্দাম নাচ (ভিডিও)


রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের সময় তাদের দু’জনের নাচের ভিডিও ভাইরাল হয়। রাজ-শুভশ্রীর সেই নাচ এখনও যেন দর্শকদের মনে দাগ কেটে যায়। তবে টলিউডের সুন্দরী অভিনেত্রীর শুধু বিয়ের ভিডিওই যে ভাইরাল হয় তা নয়, সম্প্রতি দুর্গা পুজোর সময় তার সিঁদুর খেলার ভিডিও-ও ছড়িয়ে পড়ে। আর এবার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যেন নেচে মাত করে দিলেন শুভশ্রী।
সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এক বন্ধুর বিয়ের সঙ্গীতে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। যেখানে হরিয়ানার অন্যতম ‌‘আইটেম ডান্সার’ স্বপ্না চৌধুরীর ধুনে নাচতে দেখা যায় শুভশ্রীকে। শুভশ্রীর সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন টলিউড অভিনেত্রীর ভক্তরা।
সম্প্রতি জন্মদিন পালন করতে কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়িকার জন্মদিনের সেই ট্রিপে তার সঙ্গে হাজির ছিলেন তার স্বামী রাজ চক্রবর্তী। ব্যাংককের রাস্তায় মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘনিষ্ঠভাবে চোখে পড়ে তাদের ছবি। সেই ছবি সোশ্যাল সাইটে প্রকাশ হতেই তা ফের ভাইরাল হয়ে যায়।
সূত্র: জি-নিউজ
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label