Joy Bhaiya Youtube Channel

আপনি কি প্রেম করতে চান তাহলে নিয়ে নিন মোবাইলে প্রেম করার পাঁচটি মন্ত্র

আপনি কি প্রেম করতে চান তাহলে নিয়ে নিন মোবাইলে প্রেম করার পাঁচটি মন্ত্র



প্রেম দরিয়ায় আজ আর ডুব দেওয়ার সময় কার কাছেই বা আছে? আজ তো সবই মোবাইল ফোনের অন্দরমহলে ঠাঁই পেয়েছে৷ ভালবাসা প্রকাশ করতে গেলেও এখন ইমোজির সাহায্যই নিতে হয় বং জেনারেশনকে৷ তাই সই, তবে প্রেম যেভাবেই করা হোক না কেন তাঁর কিছু নিয়ম-কানুন অবশ্যই থাকে৷ যা মেনে চললে ভালবাসায় জোয়ার আসতে বাধ্য৷

১) মোবাইলে প্রেম করতে গেলে কন্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ মনে রাখতে হবে চোখে চোখে ইশারা এই মাধ্যমে খুব বেশি হবে না৷ তাই ভালবাসার মানুষের মন কথার মাধ্যমেই জয় করতে হবে৷

২) টেক্স মেসেজের বদলে এখন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বিনিময়ের আধার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারগুলি৷ তাতে সঠিক ইমোজি ব্যবহার আপনার হাতেই৷ ভুল পাঠালে ভয়ের কিছু নেই৷ বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হয়েই থাকে৷

৩) মনের কথা বলতে গিয়ে কোনও বিখ্যাত কোটেশনের সাহায্য নিতেই পারেন৷ এতে কোনও দোষ নেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা বরং খুশিই হবেন নিজের স্তুতিতে৷

৪) ব্যস্ত সময়ের ফাঁকে পছন্দের মানুষটার কথা মনে পড়ছে? ফোন করবেন? কাজের মাঝে থাকতে পারে তো? একটা ছোট্ট মেসেজ ছেড়ে দেওয়াই যায়৷ তাতে বুঝতে পারবেন ওপারের পরিস্থিতি অনুকুল আছে কিনা৷

৫) গ্লোবালাইজেশনের যুগে ভৌগলিক দূরত্ব ক্রমেই বাড়ছে৷ বাড়ছে লং ডিসটেন্স রিলেশনশিপের হার৷ সেক্ষেত্রে মোবাইলই একমাত্র ভরসা৷ তবে, মোবাইল প্রেম যতটা ভাল, ততটাই মন্দ হতে পারে৷ সবই নির্ভর করছে আপনাদের সতর্কতা ও সচেতনতার উপর৷
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label