Joy Bhaiya Youtube Channel

এক রাতের ভাড়া শুনলে চমকে যাবেন সবাই



এক রাতের ভাড়া শুনলে চমকে যাবেন



যুগ্ম সাধারণ সম্পাদকরা অনিশ্চয়তায়

কিছুদিন পরই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বিয়ে হবে ভারতের যোধপুরের উমেদ ভবনে। প্রিয়াঙ্কাকে ভক্তরা পিসি বলেই ডাকেন। পিসি তাঁর বিয়ের সবকিছু ঠিকঠাক করেছেন। আর তা রাজকীয় বিয়ের আয়োজনের চেয়ে কোনো অংশে কম হবে না। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৩০ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

উমেদ ভবনে এর মধ্যেই সাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রাসাদ সাজবে বর্ণিল সাজে। পিসি সম্প্রতি যোধপুর গিয়েছেন। তাঁর চাওয়া বলে এসেছেন কর্তৃপক্ষকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা দেননি প্রিয়াঙ্কা, তবে একটি কৌতূহল জাগানিয়া সংবাদ সবাইকে চমকে দিয়েছে।

যুক্তরাজ্যের ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে শুধু ভেন্যু খরচের অঙ্কই বিশাল। প্রতি রাতে খরচ পড়বে ৬০ হাজার মার্কিন ডলার, টাকায় রূপান্তর করলে যা দাঁড়ায় ৫০ লাখ টাকার বেশি। অর্থাৎ প্রতি রাতে শুধু ভেন্যু খরচই হবে ৫০ লাখ টাকা, অন্যান্য খরচ তো পড়েই রইল!

প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে বিবাহপূর্ব অনুষ্ঠান উদযাপন করেছেন। দুটি ব্যাচেলরেট পার্টিতে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার চাচাতো বোন, ‘নমস্তে ইংল্যান্ড’ অভিনেত্রী পরিণীতি চোপড়া ও প্রিয়াঙ্কার হবু জা সোফি টার্নারসহ তাঁর বন্ধুরা।

অন্যদিকে মার্কিন গায়ক নিক জোনাসও বিবাহপূর্ব অনুষ্ঠান উদযাপন করছেন। তিনিও ব্যাচেলর পার্টি দিয়েছেন। খবর বলছে, নিকের ব্যাচেলর পার্টির সর্বেসর্বা প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া।

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হবে এই উমেদ ভবন প্রাসাদে।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বজুড়ে জনপ্রিয়। মার্কিন গায়ক নিক জোনাসও কম যান না। এ জুটির বিয়ে নিয়ে বিটাউন-হলিটাউন সরগরম। শুধু খরচই নয়, জীবনসঙ্গী হিসেবে পরস্পরকে প্রাপ্তির পাশাপাশি বিয়ে থেকে মোটা অঙ্কের টাকাও আয় হচ্ছে এ তারকা-যুগলের।

যোধপুরের মেহরনগড় দুর্গে ভারতীয় ঐতিহ্য ও সনাতন রীতিনীতি মেনেই সাতপাঁকে বাঁধা পড়বেন তাঁরা। বিয়ের ছবিগুলো এক মাস আগেই কিনে নিয়েছে একটি জনপ্রিয় ম্যাগাজিন। প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ছবি কিনতে ম্যাগাজিনটিকে দিতে হয়েছে আড়াই মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২১ কোটি।

বেশ কয়েক মাস গণমাধ্যমগুলোতে গুঞ্জন চলার পর প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাস তাঁদের ভালোবাসার কথা ঘোষণা দেন গত আগস্টে।

১৮ আগস্ট সনাতন রীতি মেনে হয় রোকা অনুষ্ঠান ও আংটিবদল। দুজনই বাগদানের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। নিক তাঁর ভবিষ্যতের ‘মিসেস জোনাসকে’ স্বাগত জানান আর প্রিয়াঙ্কা প্রত্যুত্তরে লেখেন, ‘আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে গ্রহণ করলাম।’

প্রিয়াঙ্কা চোপড়া এখন দিল্লিতে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে আরো রয়েছেন ফারহান আখতার ও দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম। জাইরা প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
সূত্র : পিংকভিলা
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label