Joy Bhaiya Youtube Channel

ত্বক বিষয়ে ৬ গোপন কথা সব নারীরই জানা উচিত

 All-women-should-know-6-secret-matters-concerning-skin
ত্বক বিষয়ে ৬ গোপন কথা সব নারীরই জানা উচিত
ত্বকের যতই যত্ন নিন না কেন, কয়েকটি বিষয় লক্ষ্য না রাখলে ত্বকের সুস্থতা আশানুরূপ থাকবে না। তাই কয়েকটি বিষয় সব নারীরই লক্ষ্য রাখা উচিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. নিম্নমানের পণ্য ব্যবহারে সতর্কতা

অনেকেই বাজারে আসা অখ্যাত প্রতিষ্ঠানের নতুন ক্রিম, দাগ দূর করা মলম, ভ্যাসলিন ইত্যাদি পণ্য ব্যবহার করেন। এগুলো কেনার আগে তা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য কি না জেনে নিন। অন্যথায় মানহীন পণ্য ব্যবহারে ত্বকের নানা ক্ষতি হতে পারে।

২. খাবার ব্যবহার

আমাদের দেশের অধিকাংশ রান্নাঘরেই রয়েছে নানা উপকরণ। তবে এগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। তাজা ফলমূল, ফলের রস ও সবজি খাওয়া ত্বকের জন্য উপকারি। দৈনিক খাদ্যতালিকায় এগুলো রাখতে হবে।

৩. পর্যাপ্ত পানি

পানি ত্বকের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। পর্যাপ্ত পানি পান না করলে দেহের যেমন নানা ক্ষতি হয় তেমন তা ত্বকেরও সৌন্দর্য নষ্ট করে।

৪. মুখ মাত্রাতিরিক্ত ঘষাঘষি নয়

মুখের ত্বক খুবই সংবেদনশীল। এ ত্বকে মাত্রাতিরিক্ত ঘষাঘষি করা উচিত নয়। ফেস ওয়াস কিংবা সাবান যাই ব্যবহার করুন না কেন, তা দিয়ে দিনে দুইবার আলতো করে মুখ ধোয়াই যথেষ্ট।

৫. প্রতি বছর একবার স্বাস্থ্য পরীক্ষা

৩০ বছর বয়স হলে গেলে প্রতি বছর অন্তত একবার করে রক্তের সুগার, ওভারিয়ান ও স্তন পরীক্ষা করা উচিত। এতে বহু সমস্যার সমাধান হবে।

৬. রোদে সানস্ক্রিন

ত্বকের বড় শত্রু  সূর্যতাপ। আপনি কি রোদে বের হলে হাত ও মুখে সানস্ক্রিন মাখেন? ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রোদে বের হলে সানস্ক্রিন যথেষ্ট কার্যকর।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label