Joy Bhaiya Youtube Channel

✔ Valobasar golpo💜

✔ Valobasar golpo💜

আচ্ছা তোমার বাইক নাই কেন? জানো আমার
বেশিরভাগ বান্ধবীদের বয়ফ্রেন্ডের বাইক
আছে! তোমার জন্য ওদের সামনে আমি মুখ
দেখাতে পারি না!
-আচ্ছা তুমি আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাও না
কেন? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের
সাথে রেস্টুরেন্টে গিয়ে একটা কফিতে দুটো
স্ট্র দিয়ে রোমান্স করে খায়! আর আমি বাদামেই
সীমাবদ্ধ থাকি!!
-আচ্ছা স্পেশাল দিনগুলোতে যেমন
ভ্যালেন্টাইনসে আমার সাথে থাকো না কেন? তুমি
বোঝ না কেন আমি ফ্রেন্ডদের সামনে
তোমাকে নিয়ে দারাতে পারি না!!
-তোমার ডি.এস.এল.আর আছে! কোনদিন তো
একটা ছবিও স্মৃতি হিসাবে তুললে না! বান্ধবীরা
ওদের বয়ফ্রেন্ডদের সাথে সেলফি তুলে এফবি
তে দেয় যেটা আমি কোনদিনও পেলাম পারলামও
না!!
-শুধু এটাই না! জীবনে কোনদিন আমার জন্য সামান্য
চুলের ক্লিপ কিনেছো? বান্ধবীদের
বয়ফ্রেন্ডরা তাদের কত দামী দামী গিফট দেয়
জানো? কেউ কেউ তো ল্যাপটপ পর্যন্ত গিফট
করেছে! আর তুমি?
ছি!!!
-এভাবে চললে আমি রিলেশনশিপটা কন্টিনিউ করতে
পারবো না। আমি ব্রেকআপ চাই.....!
আমি চুপ করে আনিকার কথা শুনলাম! মেয়েটাকে
মুক্তি দিলেই ভাল হবে! তবে যেতে দেয়ার
আগে তাকে কিছু কথা বলা জরুরী...!
-ঠিক আছে তুমি ব্রেকআপ নিয়ে নাও। এটাতে
তো ডিভোর্সের মত খরচাপাতি লাগে না! তবে
তোমাকে কিছু কথা বলতে চাই।
-বলা, তোমার শেষ ইচ্ছাটাও পুরণ করি!
-জানো তোমাকে আমার ফ্রেন্ডরা ভাবী বলে
ডাকে যা তোমার বান্ধবীরা কোনদিনও আমাকে
দুলাভাই বা ভাই বা ভাইয়া কোনটাই বলে নি!
-জানো তোমাকে নিয়ে আমার বন্ধুরা কত কথা
বলে! কত প্রশংসা করে! যেখানে তোমার
বান্ধবীরা শুধু আমার বদনামই করে!
-আমার বাইক নেই দেখে তোমাকে অনেক কথা
শুনতে হয়? কিন্তু বাইক নেই বলে আমার তোমার
জুটিটার যে সবাই প্রশংসা করে! ওরা বলে, "ভাবী
তো খুব ভাল! তোর প্রেম বাইক ছাড়াও টিকে
আছে!"
-রেস্টুরেন্টে যাই না বলে বান্ধবীদের সামনে
মুখ পাও না! অথচ বাদাম খাই দেখে কত গরীর
ছেলে মেয়ের দিনে এক বেলা খাওয়ার টাকা পায়
সেটার খেয়াল তুমিও রাখো না তোমার বান্ধবীরাও
রাখে না!
-ভ্যালেন্টাইনসেতোমাকে নিয়ে বের হই না
দেখে তোমার প্লেসটা বান্ধবীদের সামনে
ধূলিসাৎ হয়ে যায়! তুমি কি জানো তোমার সাথে
কাটানো প্রতিটা দিনই আমার কাছে ভ্যালেন্টাইন আর
বন্ধুরা ভ্যালেন্টাইনের উৎকৃষ্ট জুটি বলে!
-আর কি বললে DSLR!! কেন তোমার ছবি যে
আমার চোখের সামনে আর হৃদয়ে সবসময়
টাঙানো থাকে! এর চেয়ে বেশি আর কি চাও?
তোমার বান্ধবীরা এপর্যন্ত কতগুলো ছেলের
সাথে রিলেশন করেছে আর কতগুলোর সাথে
বেইমানি করেছে তা জানো? তাদের আচরণে
আর কথায় তুমিও এমন হবে?
-তোমাকে নিয়ে যেসব গল্প, গান লিখেছিলাম,
যেসব মন ছোয়া চিঠি লিখেছিলাম সেগুলা এখন সারা
পৃথিবী খুজলে পাবে? তখনতো খুব তারিফ করতে
আমার! আর কোনদিন কার বয়ফ্রেন্ড কাকে
মোবাইল ল্যাপটপ দিয়েছে তার কাছে আমার
ছোট কাগজ গুলো অর্থহীন হয়ে গেল!!!
-চলে যেতে চাও? যাও আমি বাধা দেব না। জোর
করে Sob pawa গেলেও ভালবাসা পাওয়া যায় না। যাও
তুমি! আমার বন্ধুরা বলতো, "ভাবীর মত একটা
মেয়ে যদি আমাদের কপালে জোটে তাহলে
সারাজীবন আগলে রাখবো...!" তবে আজকের
পর থেকে এসব কথা মিথ্যা হয়ে যাবে!
পৃথিবীতে এর কোন সম্মান থাকবে না!
-আল্লাহ হাফেজ! ভাল থেকে!
আমি চলে যাচ্ছি! হঠাৎ করে পেছন থেকে আনিকা
আবার ডাকলো!
-ওই দারাও! যাওয়ার আগে আমার ব্রেকআপ ফেরত
নিয়ে যাও! এই ব্রেকআপ আমার দরকার নেই!!
ওর কথাটা শুনে আমার চোখে জল চলে এলো!
ছুটে এসে আমার বুকে কেঁদে দিয়ে মুখ
লুকালো! আমারও মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে
এল!!,
✔️tnq golpo ta porar jonno 💜😘
✅এই রকম পোষ্ট আরো সহজে ⬇️পেতে চাইলে প্লিজ add me 😝😝
✅আমি fb তে নতুন আমার কিছু দুষ্ট ফ্রেন্ড লাগবে  add me pls 😋😋😝😘😘🔥🔥
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label