গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১৪ যৌনকর্মী গ্রেফতার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ১৪ জন নারী পুরুষকে আটক করেছে কোনাবাড়ী থানার পুলিশ।
২০ নভেম্বর মঙ্গলবার রাতে কোনাবাড়ীতে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাসনাত খন্দকার জানান, অফিসার ইনচার্জ এমদাদ হোসেনের নেতৃত্বে কোনাবাড়ীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে রাতে আবাসিক হোটেল রেইনবো থেকে ৬ জন নারী, ৬ পুরুষ ও ড্রিমল্যান্ড থেকে ১ জন নারী ১ পুরুষকে আটক করা হয়।
হাসনাত খন্দকার জানান, গোপন খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার অফিসার এস আই হামিদুল ইসলাম, এএসআই জসিমসহ পুলিশ সদস্যদেরকে নিয়ে অভিযান চালাই। অভিযানের উপস্থিতি টের পেয়ে হোটেলের স্টাফ ও দালাল সহ সবাই গোপন দরজা ও ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাদেরকে রাতে থানা হাজতে আটক রাখা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে পাঠানো হবে।







No comments:
Post a Comment