ইংরেজিতে ‘সেক্সি’ বলে একটা শব্দ আছে
There is a sound called 'sexy' in English
ইংরেজিতে ‘সেক্সি’ বলে একটা শব্দ আছে। এই শব্দটা নিয়ে এদেশের নিরানব্বই ভাগ মেয়ের মাঝে খুব বিশ্রী কিছু অভিজ্ঞতার স্মৃতি উঁকি দেয়ার প্রবণতাও আছে। কারণ- জীবনে যখন প্রথম এই শব্দটি শুনি, তখন শুনেছিলাম এক বখাটের মুখে। তার কথাটি ছিল- মাল’টা খুব সেক্সি! আমার মাথায় ঢুকে গেলো ‘সেক্সি’ শব্দটা খুবই খারাপ। ওটা কেবল বখাটেদের মুখেই শোনা যায়!
কাজেই জীবনে প্রথম যে বিদেশী বন্ধুর দেখা পেলাম, সে যখন হেসে মিষ্টি করে বলল- ইউ আর সো সেক্সি, তখন মনে হল আমাকে আচ্ছামতন অপমান করা হয়েছে! আমি গম্ভীর হয়ে গেলাম! সে অবাক হয়ে জানতে চাইলো- ইজ দেয়ার এনিথিং রঙ? আমি শুকনো হাসি দিতে দিতে বললাম- নাথিং!
সেদিন আমার মাথায় ঢুকলো না, একটা মেয়ের জন্য ‘মাল’ শব্দটাই সবচেয়ে মানহানিকর! ফার্সি ভাষায় ‘মাল’ মানে হচ্ছে ক্রয় বা বিক্রয়যোগ্য দ্রব্যাদি। অর্থাৎ, একটা মেয়েকে এদেশের সমাজে মানুষের চোখে বা অন্য কোনো প্রাণীর চোখেও দেখা হয়না। দেখা হয় সরাসরি কেনা বেচার জিনিস হিসেবে! কাজেই এদেশের কোনো ভদ্র বলে পরিচিত ছেলে কখনোই কোনো মেয়েকে ‘সেক্সি’ বলে প্রশংসা করেনা!
যখন দেশবিদেশের মানুষের সাথে মিশলাম, জানলাম- পৃথিবী মানে এই গলিঘুপচিময়, বখাটেময়, তোমাকে ‘মাল’এর দৃষ্টিতে দেখা একটি অসভ্য জায়গা নয়, তখন থেকে ‘সেক্সি’ শব্দটা আমার ভীষণ প্রিয়। ‘সেক্সি’ মানে তোমাকে ভালোবেসে বলা- হ্যাঁ, তুমি আমার চোখে খুব আকর্ষণীয়, খুব আবেদনময়!
সেক্সি মানে ‘মাল’ নয়, ‘মাল’ মানেও ‘সেক্সি’ নয়!
Home »
১৮+
,
ফ্রি সেক্স
,
যৌন টিপস
,
সহবাস
,
সেক্স টিপস
,
হট নিউজ
» ইংরেজিতে ‘সেক্সি’ বলে একটা শব্দ আছে







No comments:
Post a Comment