Joy Bhaiya Youtube Channel

আপুরা তোমাদের বলছি ডেটিং থেকে সাবধান !



আপুরা তোমাদের বলছি ডেটিং থেকে সাবধান !

প্রেম করছেন কিন্তু ডেটিং করবেন না তা কি হয়?  অবশ্য এর জন্য কয়েকটি জিনিস মাথায় রাখলে নিরাপদে থাকবেন আপনি।

অন্ধ বিশ্বাস
বিশ্বাস ছাড়া কখনোই প্রেম-ভালোবাসা হয় না। কারণ প্রেমের মৌলিক হচ্ছে বিশ্বাস। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রেমের সম্পর্কের শুরুতেই কাউকে অন্ধ বিশ্বাস করা একেবারেই উচিৎ নয়। যে মানুষটির সঙ্গে সম্পর্কটা খুব বেশিদিনের নয় তাকে না জেনে পুরোপুরি বিশ্বাস করাটাও বোকামি। বিশেষ করে নারীরা নিজের নিরাপত্তা নিশ্চিত না করে ডেটিংয়ে যাবেন না কখনোই।

স্থান নির্বাচন
ডেটিংয়ে স্থান নির্বাচনটা খুবেই গুরুত্বপূর্ণ। আপনার হয়তো ইচ্ছা প্রেমিকের হাত ধরে পার্কের পথ ধরে হাঁটবেন পুরো বিকেলটা। কিংবা কোনো ফাস্টফুডের দোকানে গিয়ে জমিয়ে ফুসকা-চটপটি খাবেন আর আড্ডা দেবেন। কিন্তু আপনার প্রেমিক চাইছে কোনো বাসায় ডেটিং করতে। আর এতে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। কারণ প্রেমিকের কথায় সাড়া দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো বিপদে।

আবেগ
নতুন প্রেমে পড়লে ডেটিং নিয়ে উত্তেজিত হয়ে যাওয়াটা স্বাভাবিক। এসময়টা গলগল করে আবেগ। তবে সেই আবেগের বশে এমন কোনো কাজ করা উচিৎ নয়, যা আপনার এবং আপনার বন্ধুর ভবিষ্যৎ জীবনে সমস্যার সৃষ্টি হয়।

পরিবারই আপনার বন্ধু
একমাত্র পরিবারই আপনার বিপদে এগিয়ে আসবে। তাই পরিবারকে না জানিয়ে কোনো কিছু করা ঠিক নয়। আপনি হয়তো ভাবছেন পরিবারকে জানালে তো প্রেম লাটে উঠবে। সম্পর্কের শুরুর দিকে কিছু না জানালেও ধীরে ধীরে সম্পর্কের কথা খুলে বলুন পরিবারকে। তাদের বুঝাতে হবে আপনি কোনো ভুল করছেন না।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label