Joy Bhaiya Youtube Channel

নারীদের "ব্রা" সম্পকে কিছু কথা জেনে নিন

নারীদের "ব্রা" সম্পকে কিছু কথা
১)
 ২/১ টি নয়, সপ্তাহের ৭ দিনের জন্য কমপক্ষে ৭টি ব্রা চাই
আপনি একই পোশাক, প্যান্টি বা মোজা একটানা বেশিদিন পরেন না কেন? স্বভাবতই এগুলো ঘামে ভেজে প্রতিদিন। দুর্গন্ধ তো হয়ই, সাথে হয় বাড়তি দুর্গন্ধ। ঠিক একই কারণে একটি ব্রা পর পর দুদিন পরবেন না কখনোই। সপ্তাহের সাতদিনের জন্য কমপক্ষে ৭টি ব্রা রাখুন। বেশিরভাগ নারীই ব্রা প্রতিদিন ধোয়ার কাজটি করেন না। কিন্তু একটি ব্রা একদিন পরার পর ধুয়ে ফেলাটাই সবচাইতে ভালো আপনার জন্য।

২)
 কীভাবে বুঝবেন মাপটি ঠিক আছে?
ব্রা বেশী টাইট তো পরা যাবেই না, বেশী ঢিলেঢালাও পরা যাবে না। কীভাবে বুঝবেন মাপটি সঠিক আছে? ব্রায়ের দুটি কাপের মাঝে যে জায়গাটি থাকে, এই জায়গাটি লেগে থাকবে আপনার ত্বকের সাথে। একটুও ফাঁক থাকবে না। এবং ব্রায়ের ফিতাগুলো আপনার ত্বক কেটে বসে যাবে না। তাহলেই বুঝবেন মাপটি সঠিক।

৩)
একটু যত্ন নিয়ে পরিষ্কার
ব্রা যে প্রতিদিন ধুতে হবে, সেটা আগেই বলেছি। প্রতিদিন ধোয়ার পাশাপাশি এই পোশাকটি নিয়ে একটু বিশেষ যত্নশীল হলে আপনার জন্যই ভালো। ওয়াশিং মেশিনে না ধুয়ে হাতে ধোবেন, পারলে ক্ষারীয় সাবান ব্যবহার না করে কোন মাইলড ডিটারজেন্ট ব্যবহার করুন, যেগুলো বাচ্চাদের পোশাক ধোবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এঁটে আপনার ত্বক থাকবে ভালো, ব্রাগুলো টিকবেও বহুদিন।

৪)
 ব্রা-এর সাইজ পরিবর্তিত হতেই পারে
প্রতিবার ব্রা কেনার সময়ই নিজের ব্রা সাইজ একবার যাচাই করে নিন। কারণ স্তনের আকার পরিবর্তিত হতে পারে, বাড়তে বা কমতে পারে আপনার ওজন। তাছাড়া ব্র্যান্ড ভেদেও সাইজ গড়মিল।

৫)
 রাখুন একটু গুছিয়ে
ব্রা গুলো কি অন্য পোশাকের সাথেই রাখেন? এই কাজটি করবেন না। ব্রা, প্যান্টি ইত্যাদি একান্ত ব্যক্তিগত পোশাকগুলো আলাদা একটি ড্রয়ারে রাখুন। এতে কাপড়গুলো পরিষ্কার থাকবে বেশী। ব্রা রাখার সময় হুক টকে রাখুন।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label