মেয়েদের মন পাওয়ার টিপস
পুরুষের নারীর প্রতি আকর্ষণ থাকবে, নারীরও পুরুষের প্রতি আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু নারীরা বরারারই নিজেদের চাহিদাকে রহস্যময় করে রাখতে পছন্দ করে। তাহলে একজন নারীর কাছে একজন পুরুষ কিভাবে নিজেকে আকর্ষণীয় ভাবে মেলে ধরবে? হ্যাঁ, আপনাকে নারীর মনোজগত সম্পর্কে হালকা ধারনা রাখতে হবে। অর্থাৎ নারীর ভালোলাগা, মন্দ লাগা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। তাহলে আসুন জেনে নিই নারীকে আকর্ষণের ২১ উপায়।
① সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন,পরিপাটি থাকুন। যেই পোষাকই পড়ুন না কেন তা যেন সুন্দর এবং আপনার সাথে মানান সই হয়।
②নিজের আত্মবিশ্বাস প্রমানের জন্য সব সময় নারীর চোখের দিকে তাকিয়ে কথা বলুন। নারীরা আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে। ভুলেও দেহের দিকে তাকাবেন না। এতে আপনার প্রতি তার বাজে ধারনা হতে পারে।
③ প্রশংশা করুন। যেমন, ‘নীল শাড়ীতে তোমাকে শমরেশের মাধবীলতার মত লাগে’।
④ তার মতামতের গুরুত্ব দিন। সে কথা বলার সময় তাকে সময় দিন,চুপ করে শুনুন। সর্বোপরি একজন ভালো শ্রোতা হোন। একজন ভালো শ্রোতাকে শুধু নারীরা নয় সবাই পছন্দ করে।
⑥ তার ভালোলাগা, মন্দলাগা, প্রিয়, অপ্রিয় সব জেনে নিন। আপনার পছন্দের সাথে মিলে যায় এমন বিষয়গুলোকে বারবার আলোচনায় টেনে আনুন। মাঝে মাঝে তার পছন্দের কিছু করে তাকে সারপ্রাইস দিতে পারেন। নারীরা সারপ্রাইস পেতে পছন্দ করে।
⑦ মনে রাখবেন, মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়। তার বন্ধুদের মূল্যায়ন করুন। তার সামনে তার বন্ধুদের নিয়ে বাজে মন্তব্য করবেন না। এতে আপনার প্রতি তার বিরূপ ধারনা হতে পারে। তার আত্মীর,বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রক্ষা করুন।
⑧তার প্রতি যত্নশীল হোন। কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান। এ বিষয়টি নারীদের ভীষণ প্রিয়।
⑨ আপনার কাছে তার গুরুত্ব বোঝান। একসঙ্গে থাকাবস্থায় ফোন পরিহার করার চেষ্টা করুন। ফোনে কথা বলার সময় বোঝাতে চেষ্টা করুন আপনি তার প্রতি মনোযোগী। তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।
⑩ তাকে সহায়তা করুন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমন কোট পরিধানে হাত বাড়িয়ে দিন।
⑪ নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করুন। জিমে গিয়ে হার্ডকোর বডিবিলডার হওয়ার দরকার নেই। মোটামোটি স্লিম ফিগার এবং সুন্দর বডিসেপ হলেই মেয়েরা আপনাকে পছন্দ করবে।
⑫ সুন্দর হেয়ারকাট এবং নখ ছোটরাখার চেষ্টা করুন। নিয়মিত সেভ করুন।
⑬ আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত গোসল করুন। বডিস্প্রে ব্যবহার করার চেষ্টা করুন।
⑭ সুন্দর হাসি দেওয়ার চেষ্টা করুন। এজন্য নিয়মিত আয়নায় প্র্যাকটিস করতে পারেন। খুব বেশী মুখ হা করে হাসবেন না ।
⑮ আপনার হাটার স্টাইল আকর্ষণীয় করার চেষ্টা করুন। বিভিন্ন মুভি দেখে হাটার স্টাইল প্র্যাকটিস করতে পারেন।
⑯ আপনার দাঁড়ানোর ভঙ্গি যেন আত্মবিশ্বাসী হয় সেদিকে খেয়াল রাখুন। দাঁড়ানোর ভঙ্গি আকর্ষণীয় না হলে মেয়েদের কাছে গ্রহন যোগ্যতা হারানোর সম্ভাবনা আছে।
⑰. কণ্ঠস্বর আকর্ষণীয় করার চেষ্টা করুন। ভারী এবং পুরুষালী কণ্ঠে কথা বলার অভ্যাস করুন। কখনো রেডিও জকিদের স্টাইলে কথা বলার চেষ্টা করবেন না।
⑱ মেয়েদের সামনে কখনো মানসিকভাবে দুর্বল হবেন না। মানসিকভাবে দুর্বল ছেলেদের মেয়েরা পছন্দ করে না।
⑲. খারাপ কাজে সময় নষ্ট না করে, বেশী করে বই পড়ুন। এতে আপনার বুদ্ধি বা ইন্টেলিজেন্স বাড়বে। বুদ্ধিমান ছেলদের মেয়েরা খুব পছন্দ করে।
⑳ কখনো মেয়েদের সামনে উশৃঙ্খল হবেন না। উশৃঙ্খল ছেলেদের মেয়েরা ভালো চোখে দেখে না।







No comments:
Post a Comment