Joy Bhaiya Youtube Channel

সেক্সীয় কৌশলে প্রেম ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা..!!

 সেক্সীয় কৌশলে প্রেম ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা..!!
সেক্সীয় কৌশলে প্রেম ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা..!!
বর্তমান সময়ে এমন ছেলেমেয়ে পাওয়া খুব দুষ্কর যারা কিনা প্রেম করে না , কিংবা প্রেম করে ধরা একবার হলেও ধরা খায় নি । প্রায় ই দেখা যায় মেয়েটিই সাধারণত কোন প্রেমের সম্পর্কের ইতি টানে । কারণ দেখা যায় মেয়েটির বাবা-মা তাকে মানসিকভাবে চাপ দেয় সম্পর্কে শেষ করতে । আর সেই মানসিক চাপ কোন মেয়ের পক্ষে সহ্য করার সম্ভবপর হয় না ।
ছেলেদের মনে এই একটি ভয় প্রায়-ই থাকে যে মেয়েটি যে কোন সময় তাকে ছেড়ে চলে যেতে পারে । বাবা- মা পরিবারের লোকজনের সামনে তার ভালোবাসা পরাজিত হতে বাধ্য । মেয়েটিকে কোন ভাবেই আটকে রাখা যাবে না । এজন্য তারা প্রায় ই একটি কাজ করে থাকে । তারা ভাবে এই কাজটি করলে হয়তো মেয়েটিকে আটকে রাখা যাবে । একটু ভয় দেখালেই মেয়েটি আর তাকে ছেড়ে যাবে না । কিংবা ভয় দেখানোর প্রয়োজন নেই , মেয়েটিই তাকে এই কারণে ছাড়বে না ।
কি কাজ সেটি ?
আর কিছুই না । সেক্স ।
আজকাল অনেক ছেলেমেয়েই তাদের সম্পর্ক টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে বেছে নেয় সেক্স কে । কোন একটি সম্পর্কের শেষ পর্যায় ধরে নেওয়া যায় সেক্স কে । ছেলে- মেয়ে যখন একে অন্যকে নিজ থেকেও বেশি বিশ্বাস করা শুরু করে , তখন ই তাদের মধ্যে সেক্স ব্যাপারটি ঘটে । অর্থাৎ , এই সেক্স এর জন্য দুইজনের ই মত থাকে । সম্পূর্ণ মিউচুয়াল । তাদের মধ্যে হওয়া সেক্স কে কোন ভাবেই ছেলের একার ইচ্ছা , জোর জবরদস্তি এর নাম দেওয়া যাবে না । তবে হ্যাঁ , মাঝে মাঝে মেয়েটিকে ছেলেটি অনেকখানি মানসিকভাবে প্রভাবিত করে ।
যদিও সাধারণত দেখা যায় যে , সেক্স এর জন্য ছেলেরা বেশি উৎসাহী , তবে মেয়েরাও কিন্তু কম যায় না । অনেক ক্ষেত্রে মেয়েরাই বিষয়টি সামনে এনে তার সঙ্গীকে প্রলুব্ধ করে ।
বিয়ের আগে কি সেক্স এর প্রয়োজন আছে ?
অনেকেই বলবেন আছে , সম্পর্ক টিকিয়ে রাখার জন্য । এটা স্রেফ অজুহাত । ভালবাসা যদি খাঁটি থাকে । ২ জনের হৃদয়ে যদি সত্যিকারের ভালবাসা থাকে , হৃদয়ের বন্ধনে যদি জোর থাকে ,যদি বিশ্বাস থাকে অটুট তাহলে সম্পর্ক ভাঙ্গার কোন কারণ নেই ।
কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এসব বোঝে না । তাদের কাছে প্রেম ( ভালোবাসা বলছি না ) মানেই সেক্স , নষ্টামি , অবাধ মেলামেশা । আজকাল গুরুজনেরা যদি শুনেন কেউ প্রেম করছে , একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে , তাহলে তারা ধরেই নিবেন ছেলে/মেয়ে গোল্লায় গেছে । নষ্ট হয়ে গেছে । বর্তমানে প্রেম / ভালোবাসা বলতে বড়রা বুঝেন , একটি ছেলে/ মেয়ের একে অন্যের প্রতি স্রেফ যৌন আকর্ষণ । যৌন আকর্ষণ শব্দটি অশ্লীল তাই একে ‘’প্রেম /ভালোবাসা’ নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে । কুইনাইন কে সুগারকোটেড করা হচ্ছে ।
কতিপয় ছেলে/মেয়ের প্রেমের (ভালোবাসা কি বলবো ? ) নামে নষ্টামির জন্য আজকাল অনেকের সত্যিকারের ভালোবাসা-ই অপূর্ণ রয়ে যায় । এরপর তারা ভালোবাসা বিমুখ হয়ে পড়েন । ভালোবাসা কে গালি দেন ।
অনেক মেয়েই বলবেন যে ‘মেয়েরা সব সময় এই ধরণের সেক্সের বিরোধী’ নিজেদের ভালো প্রমান এর চেষ্টা আর কি ।
যাই হোক , এমন অনেক মেয়ে দেখেছি যে তারা বলে ‘আমার ও আমাকে তার বউ মানে । বউ এর মত রাখে । আমরা গার্লফ্রেন্ড / বয় ফ্রেন্ড না , জামাই বউ ‘’
আপনার ‘ও’ আপনাকে বউ মানে , তাই সেক্স করছে । আপনিও বউ এর মত এক বিছানায় গড়াগড়ি খাচ্ছেন , ভালো কথা । কিন্তু সমাজ / পরিবার কি আপনাদের এই ‘বউমানা’ কথায় কান দিবে ? আপনার মা-বাবার কথা ভাবুন , তারা যদি জানে যে আপনি একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন , তাদের কেমন লাগবে ?
আরেকটু গভীর এ ভাবুন , আপনার মেয়ে যদি জানে যে তার মা বিয়ের আগে আরেকটি ছেলের সাথে শারীরিক মেলা মেশা করতো , তার কেমন লাগবে ?
আপনি একজন মা , আপনার মেয়ে একটি ছেলের সাথে রাত কাটিয়ে আসলো ( দিন হলেও বা কি ) কেমন লাগবে আপনার ?? নিশ্চয় খুশীতে গদগদ হয়ে পার্টি দিবেন না । কিংবা তার পিঠ চাপড়ে বলবেন না ‘বাহ আমার মেয়ে আজ বড় হয়ে গিয়েছে ‘’
সেক্স হলেই যে সম্পর্ক মজবুত হয় , এমন ও কিন্তু না । আপনার ভালবাসার মানুষটি আপনার কথায় বিছানায় গেছে । আরেকজন এর সাথে যাবে না কি গ্যারান্টি ? এভাবেই শুরু হয় সন্দেহ । ঝগড়া । আর সেই সব ঝগড়ায় উঠে আসে সেক্স এর ব্যাপারটি । বার বার । অন্য কোন ছেলে/মেয়ের সাথে কথা বলতে দেখলেই ‘’ এখন কি ওর সাথে বিছানায় যেতে ইচ্ছে করছে ?’ ‘ওর সাথে এতো কথা কিসের’’ ‘’এক সাথে কোথা থেকে আসলে’’
আরও হাবিজাবি । এই নিয়ে বাকবিতন্ডা । এরপর দেখা যায় যে কারণে তারা সেক্স করেছিল মানে সম্পর্ক টিকিয়ে রাখতে , সেটি ই বুমেরাং হয়ে তাদের সম্পর্ক ভেঙ্গে দেয় । আমি এখন পর্যন্ত শুনিনি এই সেক্স কারো সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছে ।
আর বিয়ে হলেও কিন্তু এই ধরণের ঝগড়া , সন্দেহ চলতেই থাকে । যেটা নিয়ে যায় ডিভোর্স এর দরজায় ।
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label