Joy Bhaiya Youtube Channel

যৌন জ্বালা মেটাতে নারীর ‘হাইহিল’!

 যৌন তাড়না মেটাতে নারীর ‘হাইহিল’!
যৌন তাড়না মেটাতে নারীর ‘হাইহিল’!
জার্মানির এক বেকার যুবক তার যৌন তাড়না মেটাতে নারীদের হাইহিল চুরি করতো৷ ধরা পড়ার পর যখন জানতে চাওয়া হল ওই উঁচু জুতো দিয়ে কী করত সে ? উত্তরে সে জানায় জুতো পুড়িয়ে তার ঘ্রাণ নিলেই নাকি তৃপ্ত হতো তার বাসনা৷

জার্মানির একটি আদালতে এজন্য ২৭ বছর বয়সি ওই যুবকের কারাদণ্ড হয়েছে৷ অবশ্য তা মানসিক রোগ সারিয়ে তোলার বিশেষ কারাগার৷ আইনজীবীরা জানিয়েছেন, রোগ না সারা পর্যন্ত সেখানেই থাকতে হবে তাকে৷ কর্তৃপক্ষ বৃহস্পতিবার একথা জানিয়েছে৷

নারীর জুতোর প্রতি পুরুষের এমন প্রেম দেখা যায় বিজ্ঞাপন চিত্রেও (ফাইল ফটো)

শাস্তি হবেই না বা কেন? তিনি শুধু জুতো চুরিই করতেন না, পড়ে থাকা জুতো হলে তার চলে না৷ জুতোর অধিকারী রক্ত-মাংসের কোনো এক নারীকে জুতো পরা অবস্থায় তার দেখা চাই৷ যাকে বা যার জুতো দেখে তার ভাল লাগতো রাস্তা-ঘাটে বা বিপনী বিতানে সেই নারীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পা থেকে জুতো খুলে নিয়ে দৌড়ে পালাতো সে৷

কথায় আছে ‘‘চোরের সাতদিন তো গৃহস্থের একদিন”! এভাবে সাতজন নারীর ওপর হামলে পড়ে তাদের জুতো নিয়ে পালাতে পারলেও শেষবার তাকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করতে সক্ষম হয় জনতা৷ বন এবং পার্শ্ববর্তী কোলন শহরে ২০০৮ এবং ২০০৯ সালে এই কাণ্ড করেছেন তিনি৷ অবশেষে ২০০৯ সালের জুলাইতে ধরা পড়ে ওই যুবক৷
Share:

No comments:

Post a Comment

Search This Blog

Labels

Blog Archive

Recent Posts

Label