Home »
১৮+
,
valobasar golpo
,
দাম্পত্য জীবন
,
পাত্র/পাত্রী
,
সুন্দরী বউ
,
হট নিউজ
» আপনার যেসব গুণাবলী ভালোবাসেন স্ত্রী
আপনার যেসব গুণাবলী ভালোবাসেন স্ত্রী
আপনার যেসব গুণাবলী ভালোবাসেন স্ত্রী
স্ত্রীর ভালোবাসা অর্জনের জন্য পুরুষকে হতে হয় স্ত্রীর কাছে সবার চেয়ে উত্তম। একজন পুরুষ ভালো জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে। স্বামী হিসেবে আপনার স্ত্রীর আপনার যেসব গুণাবলীকে ভালোবাসেন তার মাঝে উল্লেখযোগ্য কিছু গুণ হলো —
১. স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহার। উত্তম শব্দ ব্যবহার করে কথা বলা। তার প্রতি নম্র থাকা।
২. জীবনসঙ্গিনীর অধিকারের বিষয়গুলো অবহেলা না করা, তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করা।
৩. বাইরে নানান কাজে থাকলেও অন্য কোনো মহিলার ব্যাপারে আগ্রহী না হওয়া। দৃষ্টিকে সংযত রাখা, হৃদয়েকেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখা।
৪. নিজে ইসলাম শেখা, স্ত্রীকে শেখানো এবং তাকে উৎসাহিত করা। দু’জনে মিলে ইসলামকে পালনের চেষ্টা করা।
৫. জীবনসঙ্গিনী যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, শক্ত অবলম্বন হয়ে তার পাশে থাকা।
৬. যদি স্ত্রী কখনো কষ্ট বা আঘাত দিয়ে ফেলে, নিজেকে শান্ত রাখা। খেপে না গিয়ে ধরেই নেওয়া স্ত্রী হয়ত ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি হয়ে গেছে।
৭. জীবনসঙ্গিনীর ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যাওয়া এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করা। তার পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করা।
৮. ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্যমতন সাহায্য করা। তার জন্য কাজ ফেলে রেখে না দেওয়া।
৯. সন্তানদেরকে ধর্মীয় জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকা। সন্তানদের ধর্মীয় আদর্শে বড় করা নিয়ে স্ত্রীর সাথে আলোচন এবং চিন্তাভাবনা করা।
কেননা, বাবা-মায়ের আচরণ সন্তানদের প্রভাবিত করে, তাই বাবা-মায়েরা নিজেরাও সচেতন থাকেন নিজেদের ব্যক্তিগত চরিত্র, স্বভাব এবং আচরণ নিয়ে।







গল্পটি খুব ভালো লেগেছে আমার গল্প গুলোও পড়ুন ধন্যবাদ।
ReplyDeleteলজ্জাতুন নেছা