বিবাহের পর মেয়েদের কোমর দ্রুত মোটা হয় কেন?
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বিবাহের পর কেন কনের স্তন ও কোমর মোটা হয় এজন্য ৩৫০ জন কনের ওপর গবেষণা করে তথ্য বের করেছেন। গবেষণায় দেখা যায়, বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়, যারা বিবাহের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিবাহের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়।
প্রায়ই দেখা যায় যে, মেয়েরা চায় বিবাহের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ কারণে তারা বিবাহের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েট করে চলেন। এমনকি দেখা যায়, পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত স্বামীরাই তাদেরকে বলেন ওজন কমাতে।
তারা বেশিরভাগই মোটামুটি ২০ পাউন্ড (৯ কেজির) মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করেন থাকেন। অনেকের ওজন এই ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগেরই ওজনে তেমন কোনো হেরফের হয় না। তখন প্রথম ছয় মাসেই তাদের ওজন বেড়ে যায় দ্রুত।
দেখা যায়, বিয়ের ছয় মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে ৪.৭ পাউন্ড (২.১ কেজি)। যারা বিবাহের আগে ওজন কমিয়েছিলেন, তাদের ওজন বাড়ার পরিমাণ আরও বেশি, প্রায় ৭.১ পাউন্ড (৩.২ কেজি)। তবে তারা বিবাহের আগে ওজন কমালেও বিবাহের পরে প্রায় ৪.৫ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের। বিবাহের পরে মেয়েরা মনে করে, সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য থাকে না। তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন, যার ফলে ওজন বেড়ে যেতে থাকে। অনেকে আবার মনে করেন, বিবাহের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই মনে করে, এ কারনেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়।
বিবাহের পর মোটা হয়ে যাওয়া রোধে করণীয়: কেবল মাত্র মেয়েদের জন্য নয়, নারী-পুরুষ উভয়েই এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন। হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। যেমন – পোলাও, বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন। সাথে খাবেন প্রচুর পরিমানে সালাদ। আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি খাওয়ার বদলে food সালাদ আর ফলের রস খেতে পারেন। ভ্রমনে গেলে রিচ ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত।
বিবাহের পর ঘি ও তেল মশলা দেয়া খাবার কম নিয়ে সালাদ পরিমানে বেশি খান। কোমল পানীয়ের বদলে পানি পান করুন। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাবার প্রবনতা দেখা দেয়। তাই চা– কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন। আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খাবার কথা ভুলবেন না, কারন দুধই ক্যালসিয়ামের সব চাইতে বড় উৎস। দেখবে বিয়ে পরও আপনি সেক্সি, হট গার্ল।







No comments:
Post a Comment