Home »
valobasar golpo
,
গোপন টিপস
,
দাম্পত্য জীবন
,
ভালবাসা
,
লাইফ স্টাইল
,
লাভ টিপস
» মেয়েরা যে প্রশ্নগুলো শুধুমাত্রই ছেলেদের ফাঁদে ফেলার জন্য করে থাকে।
মেয়েরা যে প্রশ্নগুলো শুধুমাত্রই ছেলেদের ফাঁদে ফেলার জন্য করে থাকে।
মেয়েরা যে প্রশ্নগুলো শুধুমাত্রই ছেলেদের ফাঁদে ফেলার জন্য করে থাকে।
নারীরা মাঝে মাঝে নিরীহ গলায় বেশ মারাত্মক কিছু প্রশ্ন করে থাকেন যার উত্তর দেয়া আর নিজের পায়ে কুড়োল মারা ছেলেদের জন্য সমান কথা। কারণ এই প্রশ্নগুলো নারীরা ইচ্ছে করে ছেলেদের ফাঁদে ফেলে কথা শোনানোর জন্য করে থাকেন। যদিও সকলেই একইরকম নয় এবং সবাই সব প্রশ্ন করেন এমনটিও নয়। তারপরও নিচের এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি সব নারীরাই তার ভালোবাসার লোককে করে থাকেন এবং সত্যিকার অর্থেই তাদের ফাঁদে ফেলেন। কারণ প্রশ্নের উত্তর দেয়াও বিপদ না দেয়াও বিপদ।
১) তুমি কি অামাকে পছন্দ করো??
যদিও তিনি জানেন আপনি তাকে পছন্দ করেন, তারপরও নিরীহ গলায় প্রশ্ন করবেন।
এখন যদি আপনি বলেন হ্যাঁ তাহলে শুরু হবে নতুন প্রশ্ন।
আর না হলে তো যোগাযোগই বন্ধ।
২) তুমি অামাকে কেনো পছন্দ করো?
পছন্দ করেন কি না তা জানার পর যে নতুন প্রশ্নের সম্মুখীন হতে হবে
আপনার তা হচ্ছে কেনো পছন্দ করেন।
যদি কোনো কিছু সুন্দর বলেন তবে মেয়েটি বলবেন, ‘শুধু বাহ্যিক সৌন্দর্যই দেখলে’,
আর যদি বলেন তুমি অনেক ভালো, তাহলেও গাল ফুলিয়ে বলবেন, ‘আমি কি সুন্দরী নই?’।
সুতরাং যাই বলবেন বিপদ আপনার।
৩) তুমি কি কিছু চিন্তা করেছো?
যদি কোনো ব্যাপারে কথা বলার বা সিদ্ধান্ত নেয়ার থেকে থাকে বা আপনি
যদি কিছু চিন্তা করেও থাকেন তাও এই প্রশ্নের উওর আপনার জন্য ডেকে আনবে বিপদ।
কেনো জানেন? আপনি যদি বলেন হ্যাঁ করেছি,
তখন তার বিপরীতে আপনাকে শুনতে হবে ‘এতো চিন্তার কি আছে’।
আর যদি বলেন না, করিনি তাহলে আপনি শুনবেন
‘আমার ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না’।







No comments:
Post a Comment