![]() |
| এলো গুগল ক্রোম ৭২ |
Chrome Browser রে নতুন আপডেট উন্মুক্ত করেছে Google। ত্রুটি সরানোর পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে Chrome ৭২ সংস্করণে। এক্সাটার্নাল স্টোরেজ সমর্থন আনা হয়েছে নতুন সংস্করণের এ্যান্ডয়েড এ্যাপে। ফলে Chrome ব্রাউজারে থেকে মাইক্রোএসডি কার্ড ও ইউএসবি ড্রাইভে ডেটা আদান প্রদান করা যাবে। এছাড়া Chrome সাইটগুলোর জন্য যোগ হয়েছে পিকচার-ইন-পিকচার মোড। আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ট্যাবলেট মোডে টাচস্ক্রিন ডিভাইসগুলোর জন্য আগের চেয়ে বেশি সহায়ক করা হয়েছে ক্রোম ৭২। আর এ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যোগ করা হয়েছে এ্যাপ শর্টকাট। গুগলের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, ‘গ্রাহক এ্যান্ড্রয়েড এ্যাপে কিছুক্ষণ চেপে ধরে রেখে বা Right-Click করে এ্যাপ শর্টকাট বের করতে পারবেন।নতুন আপডেটের মাধ্যমে আরও বেশি Chrome Book ডিভাইসে আনা হয়েছে গুগল এ্যাসিস্টেন্ট ও এ্যান্ড্রয়েড ৯ পাই। Chrome ৭২-এর নতুন ফিচার তালিকায় যোগ হয়েছে Google ড্রাইভ ব্যাকআপ ফিচারও। এর ফলে মাই ড্রাইভ বা মাই কম্পিউটার মেনু অপশনে গুগল ড্রাইভের ব্যাকআপ ফাইল দেখতে পারবেন গ্রাহক। সামনের কয়েক সপ্তাহ ধরে আপডেটটি বিভিন্ন ডিভাইসের জন্য আনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







No comments:
Post a Comment